পাথর খেকোদের লুটপাটে ধবংস কোম্পানীগঞ্জের শারফিন টিলা ৩০০ কোটি টাকার পাথর লুট - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ মার্চ ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথর খেকোদের লুটপাটে ধবংস কোম্পানীগঞ্জের শারফিন টিলা ৩০০ কোটি টাকার পাথর লুট

লাকী আক্তার,সিলেট ব্যুরোঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ঐতিহাসিক শারফিন (শাহ আরেফিন) টিলা এখন অস্তিত্ব সংকটে। এক সময় সবুজে ঘেরা এই টিলাটি বর্তমানে পাথর খেকোদের তাণ্ডবে বিশাল গর্ত আর বিরানভূমিতে পরিণত হয়েছে।

অভিযোগ উঠেছে, গত কয়েক দিনে এই টিলা থেকে প্রায় ৩০০ কোটি টাকার পাথর লুট করা হয়েছে। স্থানীয়দের মতে, দুই বছর আগেও যেখানে যানবাহন নিয়ে ভক্তরা মাজারে যেতে পারতেন, এখন সেখানে কবরস্থান ও মসজিদ ছাড়া টিলার কোনো চিহ্নই অবশিষ্ট নেই। পরিবেশ অধিদপ্তর ২০০৯ সালেই এই টিলাটিকে ‘মরা কঙ্কাল’ হিসেবে অভিহিত করেছিল, কিন্তু দীর্ঘ কয়েক দশকেও এই ধ্বংসযজ্ঞ থামানো যায়নি।

অনুসন্ধানে আরো জানা গেছে, চিকাডহর মৌজার ১৩৭ একর ভূমির এই টিলাটি রক্ষায় প্রশাসন গত দেড় বছরে অর্ধশতাধিক অভিযান চালালেও পাথর উত্তোলন বন্ধ করতে ব্যর্থ হয়েছে। উল্টো আভিযানিক দলের ওপর অন্তত ৯ বার হামলার ঘটনা ঘটেছে এবং একাধিকবার আসামি ছিনতাই করা হয়েছে। সর্বশেষ গত ২০ মার্চ পুলিশের কাছ থেকে দুর্ধর্ষ আসামি কালা মিয়াকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাথর উত্তোলনে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও চক্রের নাম উঠে এসেছে, যাদের মধ্যে বিএনপির উপজেলা সাবেক সভাপতি সাহাব উদ্দিন (যিনি পদ হারিয়েছেন), যুবলীগ নেতা ফয়জুর রহমান ও আওয়ামী লীগ নেতা হুশিয়ার আলীর অনুসারীরা রয়েছেন বলে অভিযোগ। এমনকি পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানার ১৩ জন পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়।

প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি শারফিন টিলা রক্ষায় সেখানে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য আধা সরকারিপত্র (ডিও) দিয়েছেন এবং শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক কাসমির রেজা মনে করেন, কেবল অভিযান নয়, স্থায়ী কার্যকর উদ্যোগ ও গণসচেতনতা ছাড়া এই প্রাকৃতিক সম্পদ রক্ষা সম্ভব নয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া ও থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও মামলা হলেও মানুষের স্বভাবের পরিবর্তন ছাড়া এই ধ্বংসযজ্ঞ পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১০

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১১

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১২

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৩

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৪

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৫

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৬

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৭

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৮

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৯

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

২০

Design & Developed by BD IT HOST