ফোনে বিয়ে, স্ত্রীকে দেখার আগেই সৌদি প্রবাসীর মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ ফেব্রুয়ারী ২০২৫, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফোনে বিয়ে, স্ত্রীকে দেখার আগেই সৌদি প্রবাসীর মৃত্যু

অভিযোগ বার্তা ডেস্কঃ

মাস তিনেক আগে ফোনে বিয়ে করেন সৌদি প্রবাসী মোসলেম ওরফে মুসা (৩২)। দেশে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত মুসা বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের কোড়ালিয়া এলাকার বাসিন্দা মোস্তফা মাঝির ছেলে। গত ৭ ফেব্রুয়ারি সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন মুসা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে কর্মের সন্ধানে মুসা সৌদিতে যান। পরে নিজে একটি গাড়ি কিনে সেখানে ভাড়ায় চালিয়ে উপার্জন করতেন। গত তিন মাস আগে পরিবারের সম্মতিতে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের আরেক সৌদি প্রবাসীর মেয়েকে তিনি মোবাইল ফোনে বিয়ে করেন। বিয়ের বাকি সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এবং নববধূকে ঘরে তুলতে চলতি মাসের ২৩ তারিখ মুসার দেশে ফেরার কথা থাকলেও সড়ক দুর্ঘটনায় সব তছনছ হয়ে যায়।

মুসার বড় ভাই সৌদি প্রবাসী হিরু জানান, ভাড়ায় চালিত গাড়িতে গত শুক্রবার এক যাত্রী নিয়ে মুসা সৌদির রিয়াদ থেকে কুয়েত সীমান্তের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা যাত্রীর মৃত্যু হয় এবং পুলিশ গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু হয় তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST