রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ মে ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

বিপ্লব বিশ্বাস, রাজবাড়ীঃ

মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

স্থানীয় যুব সমাজের উদ্যোগে সোমবার (৩০ মে) সদর উপজেলার দাদশী বাজারে এই আয়োজন করা হয়। এসময় “মাদককে না বলুন” স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জনসচেতনতা সৃষ্টি করেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার শেখ, সমাজসেবক অন্তত সরকার, সাংবাদিক সরদার রাজিব, শিক্ষক মো: রুবেল, যুবনেতা সাগর সরদার, সম্রাট হোসেন, মজনু ব্যাপারী, টিপু সরদার ও নিক্সন চৌধুরী সফিকসহ অনেকে।

বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিলেও এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ নেই। মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

সাংবাদিক সরদার রাজিব বলেন, বর্তমান সময়ে সবচেয়ে ক্ষতির মাদকের একটি ইয়াবা ও ফেনসিডিল। আর এগুলো আসছে ভারত ও মিয়ানমার থেকে৷ কিন্তু বর্ডার গার্ড তা নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হচ্ছে! প্রশাসনের অবহেলায় মাদক ভয়াবহ রূপ নিয়েছে৷ এ থেকে পরিত্রাণের সিমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অভিযান বাড়ানো জরুরী।

অনন্ত সরকার বলেন, যে বয়সের কিশোরদের হাতে খাতা-কলম থাকার কথা, তারা এখন মাদক হাতে তুলেছে। আর এটা যে আপজনদের জন্য কতোটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, তা কেবল ভুক্তভোগী পরিবারগুলোই বুঝছে। তাই সুষ্ঠু জাতি গঠনের জন্য এখনই এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দেলোয়ার শেখ বলেন, মাদক মুক্ত সমাজ গঠনের জন্য রাজনীতিবিদদের উচিত মাদক কারবারি ও সেবনকারীদের এড়িয়ে চলা। তাদের রাজনৈতিক সাপোর্ট দেয়া থেকে বিরত থাকা৷ সামাজিকভাবে বয়কট করা এবং তাদের বিরুদ্ধে জোড়ালো আন্দোলন গড়ে তোলা।

মানববন্ধন শেষে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করা হয়। এসময় মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেয়া হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১১

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১২

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৩

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৪

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৫

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৬

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১৭

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১৮

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

১৯

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST