News Editor
২১ মার্চ ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নয় আওয়ামী লীগের নৈতিকতায় বিষ

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,। আওয়ামী লীগের নেতাকর্মীরা কথায় কথায় বলে বিএনপি নেতারা কোমর ভাঙ্গা। আওয়ামী লীগের সার্কাস মার্কা মন্ত্রীরা বলেন মির্জা ফখরুলসহ অন্যান্য নেতাদের অন্তরে নাকি বিষ। বিএনপির অন্তরে বিষ না আওয়ামী লীগের নৈতিকতায় বিষ রয়েছে। ওই বিষ আপনারা ওঝা দিয়ে ঝাড়েন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: কামরুজ্জামান রতন। আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুরের শহরের সাধারণ পাঠাগার মাঠে ঠাকুরগাঁও সদর ও পৌর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সার্কাস মার্কা পার্লামেন্ট চলছে। সার্কাস মার্কা মন্ত্রী পাগল হয়ে আবোল-তাবোল বকছে। তারা আবার বিএনপি নিয়ে কথা বলে। তারা ভুলে যায় এ প্রজন্মের নেতা হলো তারেক রহমান। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করার আন্দোলন করছি। তিনি আরও বলেন, গণতন্ত্র এই জমিনটাকে আওয়ামী লীগ সংকীর্ণ করে ফেলেছে। আলোকিত রাষ্ট্রটাকে অন্ধকারচ্ছন্ন করে দিয়েছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। অন্ধকারচ্ছন্ন রাষ্ট্রকে আলোকিত করতেই বিএনপি মাঠে নেমেছে। সদর ও পৌর যুবদলের সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ। সদর উপজেলা যুবদলের আহব্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: সাঈদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহসভাপতি চৌধুরী মুহা: মহেবুল্লাহ আবু নুর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, যুবদলের (রংপুর বিভাগ) সহ সাধারণ সম্পাদক এস এম সাইফুল্লাহ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো: আব্দুল মোন্নাফ মুকুল, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সহ সভাপতি মো; ইউনুস আলী, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, মহিলাদলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ আরো অনেকেই
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST