নিউজ এডিটর
১৬ জানুয়ারী ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্কঃ ঢাকা ও সিলেটের পর এবার চট্টগ্রাম পর্বের খেলা মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। তারই ধারাবাহিকতায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল হয়ে গেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে অনুশীলন করার কথা থাকলেও পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলণ বাতিল করা হয়েছে। বিপিএলের এবারের আসরের ম্যাচ মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় রয়েছে পারিশ্রমিক ইস্যু। এ বিষয়ে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, পারিশ্রমিক সংকট দ্রুতই সমাধান হয়ে যাবে। বিসিবি বিষয়টি দেখভাল করছে বলেও জানান তিনি।দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা এর আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তারা আশাবাদী যে খুব শিগগিরই তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। ফ্রাঞ্জাইজিটির দলে থাকা এক ক্রিকেটার জানান, বিপিএলে মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পরিশোধ করা হয়নি। যে কারণে অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি দলটির বিদেশি ক্রিকেটারদেরও কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি বলেও জানা যায়। টিম ম্যানেজম্যান্টের বরাত দিয়ে জানানো হয়েছে, কিছু পারিশ্রমিক প্রদান করা হয়েছিল এবং স্থানীয় খেলোয়াড়দের পারিশ্রমিকের সময় ২ দিন পেছানো হয়েছে। সবগুলো চেক বাউন্স করা সম্ভব হয়নি। ফ্রাঞ্জাইজিটির মালিক দেশের বাইরে থাকায় এ সমস্যা হয়েছিল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

২

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৪

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

৫

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

৬

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

৭

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৮

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৯

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১০

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১১

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১২

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৩

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১৪

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১৫

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১৭

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৮

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৯

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

২০

Design & Developed by BD IT HOST