
মোঃ নিশাদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়ায় গুলি করে ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবককে হত্যার ঘটনায় নিহতের বাবা মো. মস্তু মিয়া থানায় এজাহার দিয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তিনি বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এজহার লিখিত এজাহার জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহত সাদ্দামের মরদেহ নিয়ে থানা ঘেরাও করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ৮টার দিকে আমরা এজহার পেয়েছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে এজহার দায়ের করেছেন। এছাড়া আরও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করব বলেও জানান তারা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST