নিউজ এডিটর
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃআসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি। জেলার তিনটি সংসদীয় আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে থাকছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে মোট ৫১৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬৭টি ভোটকেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলার ২২৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ব্যবহার করা হবে বডি অন ক্যামেরা, যাতে ভোটগ্রহণ চলাকালীন প্রতিটি কার্যক্রম ভিডিওতে সংরক্ষিত থাকে।এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান,ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিমান বাহিনী, আনসার, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যসহ মোট ৯ হাজার ৬০০ জন মোতায়েন থাকবে। এর মধ্যে প্রায় ৩ হাজার সদস্য পুলিশ বাহিনীর।তিনি আরও জানান, জেলাজুড়ে সার্বক্ষণিক তৎপর থাকবে ৫৮টি মোবাইল টিম ও ১৫টি স্ট্রাইকিং ফোর্স। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে এসব টিম প্রস্তুত থাকবে।প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে—ভোটাররা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST