ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ এপ্রিল ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে আজ বুধবার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ, জেলা প্রশাসকগণ, জিডিএফআই, এনএসআই এর বিভাগীয় প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, ত্রিশাল ও ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, বিভাগীয় অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুরতে হেলিপ্যাড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। হেলিপ্যাড ও মহাসড়কের সার্বিক অবস্থার নির্ধারিত জায়গাগুলোতে সংস্কার ও মেরামতের মতামত দেন সংশ্লিষ্ট দপ্তর। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফুটপাত উচ্ছেদ, ময়লা পরিষ্কার, ফুটওভার ব্রিজ সঠিক স্থানে প্রতিস্থাপন ও মেরামত নিয়ে আলোচনা হয়। উচ্ছেদ কাজ চলমান রয়েছে বলে জানান সড়ক ও জনপথ দপ্তরের প্রধান।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজারের ছোট রাস্তার পাশে অবৈধ ঝুপড়ি দোকানগুলো দ্রুতই উচ্ছেদ করা হবে। ত্রিশাল পৌরসভার স্থানীয় রাস্তাগুলোর ড্রেন পরিষ্কারসহ সৌন্দর্যবর্ধনে আমরা বিশেষ পরিকল্পনা নিয়েছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তাটিতে নির্মাণ কাজের পরিকল্পনা রয়েছে। সান্ধ্যকালীন বা রাতে আলোর জন্য রাস্তায় লাইটের ব্যবস্থা করা হবে। কোরবানির হাঁট নজরুল উৎসবের পরিবেশকে যেন প্রভাবিত করতে না পারে, সেজন্য বিশেষ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রাখার পরিকল্পনা রয়েছে। নজরুল স্মৃতি বিজড়িত কাজীর শিমলার রাস্তাসহ তাঁর বিচরণের স্থানগুলো প্রস্তুতকরণে আমাদের পরিকল্পনা রয়েছে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সর্বক্ষণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানানো হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানে জেনারেটর বিষয়টিও বিদ্যুৎ বিভাগ দেখবে। সুপীয় পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থার জন্য জনস্বাস্থ্য দপ্তর কাজ করবে বলে জানান। অনুষ্ঠানের সংশ্লিষ্ট কাজগুলোতে জেলা পরিষদ সর্বাত্মকভাবে কাজ করবে বলে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানান।

সার্বিক নিরাপত্তায় হাইওয়ে পুলিশ, ডিজিএফআই, এনএসআই, পুলিশের ময়মনসিংহ কার্যালয় প্রস্তুতি নিচ্ছে বলে সভাকে অবহিত করেন। এসএসএফ এর নির্দেশনায় আরো প্রস্তুতি গ্রহণ করবে বলে তারা জানান। অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত ড্রোন উড়তে পারবে না বলে মতামত ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। ইদের পূর্বে মানুষের চাপ, কোরবানি পশুর গাড়ির চাপ, উৎসবের মানুষের ঢল সবকিছুই নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী যথাযথ প্রস্ততি নিচ্ছে বলে জানান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। জাতীয় কবির সাথে জড়িত আছে এমন নৃত্যনাট্য, গীতিনৃত্য, যাত্রাপালা, রচিত গান, কবিতা ইত্যাদির ওপর পরিবেশনা উপস্থাপন করতে প্রস্তুতি নিচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার কালচারাল অফিসারগণ। তাদের জেলার নিজস্ব সংস্কৃতির যতটুকু আছে সেইটুকু থেকে বাছাই করে উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিজিওথেরাপির আড়ালে রিকাবীবাজারে সপ্না-হ্যাপির দেহ ব্যবসা: জিম্মি তরুণীদের কান্নায় ভারী হচ্ছে সিলেটের আকাশ

তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি আটক

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিমি যানজট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

১০

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

১১

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

১৩

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১৪

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১৫

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৭

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৮

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৯

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

২০

Design & Developed by BD IT HOST