নিউজ এডিটর
২৩ মে ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা রিমান্ডে

মানিকগঞ্জ প্রতিনিধিঃচাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ শাখার দুই সাবেক নেতাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে যাওয়া দুই দুই ছাত্র প্রতিনিধি হলেন, শিবালয় উপজেলার নবগ্রাম গ্রামের আশরাফুল ইসলাম ওরফে রাজু (২১) এবং মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা গ্রামের মেহেরাব হোসাইন (১৯)। তারা দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন সদস্যসচিব ছিলেন। তারা কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আনিসুর রহমান সাব্বির নামের একজন ব্যক্তি মানিকগঞ্জ সদর থানায় চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন। সেই মামলায় রাজু ও মেহেরাবকে বুধবার সকালে গ্রেপ্তার করেন পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য তাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চাওয়া হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST