
নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাত কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ও আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীকেও আটক করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া অ্যাডভোকেট তৌহিদুর রহমান বাবু পোড়রা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নিজ বাড়ি থেকে তাদের আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, তৌহিদুর রহমান বাবু এক নারীকে নিজ বাড়িতে ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন—এমন অভিযোগে ওই নারীর স্বামী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
অভিযোগ রয়েছে, এর আগে স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওই নারীর স্বামীকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন তৌহিদুর রহমান বাবু।
পুলিশের দাবি, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদুর রহমান বাবু বাড়ির পেছনের জমিতে গাঁজার গাছ লাগানোর বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বড় আকৃতির গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজা গাছটির ওজন প্রায় সাত কেজি বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “গাঁজা গাছসহ এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST