নিউজ এডিটর
৬ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে বিএনপি নেতার রাস্তার পাশের সরকারি গাছ কর্তন,জব্দ করল প্রশাসন

মেলান্দহ প্রতিনিধি: মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ এর বিরুদ্ধে রাস্তা থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে।পরে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার  নিকট অভিযোগ দিয়েছে স্হানীয় এলাকাবাসী। খবর পেয়ে প্রশাসন গাছগুলো জব্দ করেছে। (৫ জুলাই) রবিবার দুপুরে মাহমুদপুর ইমামপুর ধলাই সু’মিল থেকে উপজেলা নির্বাহী জিন্নাতুল আরা গাছের কাঠ জব্দ করেন। এলাকাবাসীর অভিযোগ, সরকারি রাস্তার গাছ সরকারি অনুমতি ছাড়াই কিভাবে কেউ কেটে নিয়ে যেতে পারে তা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, মাহমুদপুর বাজার থেকে উলিয়া রাস্তার পাশে একটি আকাশমনি গাছ ঝড়ে পড়ে যায়। এরপর থেকে গাছটি কাটার লোভ জাগে  ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আবু সাঈদের।হঠাৎ একদিন লোকজন নিয়ে গাছটি কাটেন আবু সাঈদ। কয়েকদিন রাস্তার পাশে গুড়িগুলো ফেলে রেখে দেন। কয়েকদিন পর চারটি ভ্যান গাড়ি যোগে মাহমুদপুর বাজারের ইমামপুর ধলাই ‘স’ মিলের পাশে বিক্রির উদ্দেশ্যে রেখে দেন । ভ্যান গাড়ি চালক  রফিকুল ও আসাদুল্লাহ বলেন বিএনপি নেতা আবু সাঈদ একদিন গাছের গুড়ি গুলো স মিলের  পাশে রেখে দেওয়ার জন্য বলে। চারটি ভ্যান গাড়ি দিয়ে গাছের গুড়িগুলো একটি  জায়গায় রেখে দেওয়ার জন্য বলে আমরা রেখে দেই। আমাদেরকে এক হাজার টাকা গাড়ি ভাড়া দিয়েছে। আপনাদের কিছু বলার থাকলে বিএনপি নেতা আবু সাঈদের সাথে কথা বলুন। স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,আবু সাঈদ রাস্তার পাশ থেকে ওই গাছটি কেটেছে। সে যেই হোক না কেন? গাছ কাটার অপরাধে শাস্তি হওয়া প্রয়োজন।গাছকাটার অভিযোগের বিষয়ে জানার জন্য বিএনপি নেতা আবু সাঈদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টাকরে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে গাছের কাঠ জব্দ  করা হয়েছে।তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST