মানিকগঞ্জ মেডিকেল কলেজে স্বৈরাচারের দোসরের পুনর্বাসনের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ অগাস্ট ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ মেডিকেল কলেজে স্বৈরাচারের দোসরের পুনর্বাসনের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

স্বৈরাচার সরকারের আমলে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি ছিলেন আক্তার হোসেন। অভিযোগ রয়েছে, সে সময় নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি একটি দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলেন। ওই সিন্ডিকেটের প্রভাবেই দীর্ঘদিন মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল জিম্মি অবস্থায় ছিল।

স্বৈরাচার পতনের পর আক্তার হোসেন চাকরি থেকে ইস্তফা দিলেও সম্প্রতি তিনি পদোন্নতি নিয়ে পুনরায় নিজ প্রতিষ্ঠানে ফিরে এসেছেন। এ ঘটনাকে ‘স্বৈরাচারের দোসরের পুনর্বাসন’ বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মতে, তাকে এ দায়িত্বে নিয়ে আসা মানে ফ্যাসিবাদী আমলের দুর্নীতি ও বৈষম্যকে লআবারও চরিতার্থ করা।

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জহিরুল করিম বরাবর এ বিষয়ে মৌখিক অভিযোগ জানান তারা। এ সময় নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) মানিকগঞ্জ জেলার সভাপতি শাহিনুর রহমান শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি নাহিদ মনির ও ওমর ফারুক উপস্থিত ছিলেন।

এর আগে চলতি মাসের ২০ তারিখে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে আক্তার হোসেনকে নার্সিং সুপারভাইজার থেকে নার্সিং সুপারভাইজারের ইনচার্জ হিসেবে অনুমোদন দেওয়া হয়।

জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ওমর ফারুক বলেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং সুপারভাইজার হিসেবে আক্তার হোসেনকে পুনর্বাসন করার প্রচেষ্টা স্বৈরাচারী শাসনের দুর্নীতিগ্রস্ত ঐতিহ্যকে ফিরিয়ে আনার ঘৃণ্য অপচেষ্টা। এটি শুধু হাসপাতালের সেবার মানকে প্রশ্নবিদ্ধ করবে না, বরং সাধারণ মানুষের চিকিৎসা অধিকারকেও জিম্মি করবে।

তিনি বলেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালকে দুর্নীতির আঁতুড়ঘর হতে দেওয়া হবে না। জনগণের স্বাস্থ্য অধিকার নিয়ে কোনো প্রকার ছিনিমিনি খেলা বরদাশত করা হবে না। আক্তার হোসেনকে অবিলম্বে নার্সিং সুপারভাইজারের পদ থেকে অপসারণ করতে হবে। অন্যথায় বিপ্লবী ছাত্রসমাজ তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে এবং প্রয়োজনে এ সকল ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় আক্তার হোসেন বলেন, আমার কোন রাজনৈতিক পরিচয় নেই। তবে- সরকারি চাকরি করলে যে সরকার আসে, তার জন্য কাজ করতে হয়। ২০২২ সালে কর্ণেল মালেক মেডিকেল হাসপাতালের বিএনএ সভাপতি ছিলাম- এতে দোষের কি আছে।

এ বিষয়ে মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ যাকে ভালো মনে করেছে- তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর হাসপাতালে যারা চাকরি করেন, তারা কোন দল করেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST