নিউজ এডিটর
১ সেপ্টেম্বর ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর সাকিনস্থ বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের ৩য় তলায় ভিকটিম জাকিয়া সুলতানা ‘আস্থা পোশাক শিল্প’ নামীয় প্রতিষ্ঠানের পূর্ববর্তী কর্মচারীর সাথে প্রাতিষ্ঠানিক হিসাব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯/০৮/২০২৬ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার সময় বড় বাজারের সামনের রাস্তায় জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীরা প্রতিবাদী মানববন্ধনের প্রস্তুতি নিলে এজাহারনামীয় বিবাদীরা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় ভিকটিম ও তাঁর কর্মীদের এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়। এই ঘটনায় প্রেক্ষিতে জাকিয়া সুলতানা বাদী হয়ে ০৯(নয়) জন এজাহারনামীয় সহ ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা বিবাদী উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করলে রাজবাড়ী সদর থানার মামলা নং ০১, তারিখ: ০১/০৯/২০২৬ খ্রিঃ, ধারা- ১৪৩/৩২৩/৩৫৪/৫০৬ পেনাল কোড রুজু হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানা পুলিশ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ০১/০৯/২০২৬ খ্রিঃ তারিখে এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ হেলালউদ্দিন (৩৮), পিতা – আঃ জলিল প্রামানিক, মাতা- মোসাঃ হালিমা খাতুন, সাং ধুনচী ডাকঘর – লক্ষীপুর; ২। মোঃ আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), পিতা-মৃত. জমজম খান, মাতা- রেহেনা পারভিন সাং ধুনচী পৌরসভা, ০১ নং ওয়ার্ড; এবং ৩। মোঃ রুবেল হোসেন (১৯), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-মৃত রানী, সাং ২৮ কলোনী, ০৯ নং ওয়ার্ড, সর্ব থানা- রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী’দেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST