নিউজ এডিটর
৩১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি,মোঃ নিশাদুল ইসলাম নিশাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। সোমবার (৩১ আগস্ট) সকালে সদর উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে তরী বাংলাদেশের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা শামীম আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, এটি বায়ুদূষণ কমানো, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘আমরা নদী ও প্রকৃতি সুরক্ষাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো একটি ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের নয়; এ দায়িত্ব সমাজের সবার। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে পারলে ভবিষ্যতে পরিবেশবান্ধব একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের গাছ লাগানোর বিষয়ে উৎসাহ দিয়ে বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী এবং শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মোখলেছুর রহমান। অধ্যক্ষ মুহাম্মদ মোখলেছুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মসূচির গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীরা নিজেরা গাছ লাগানোর পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও বৃক্ষরোপণে উৎসাহিত করলে এর সুফল সমাজে ছড়িয়ে পড়বে। এ সময় উপস্থিত ছিলেন,সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, তরী বাংলাদেশের সদস্য মো. আব্দুল হেকিম, সদর উপজেলার সদস্য সচিব নোমান আহমেদ, সদস্য মোশাররফ হোসেন, মোবারক মিয়া, বাচ্চু মিয়াসহ শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ। কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং লাগানো গাছের নিয়মিত পরিচর্যার বিষয়ে সচেতন করা হয়। তরী বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সুরক্ষার দায়িত্ববোধ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

১০

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

১১

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১২

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১৩

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১৫

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৭

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৮

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৯

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

২০

Design & Developed by BD IT HOST