সাফ ফুটবলে ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০২৪, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাফ ফুটবলে ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

প্রতিপক্ষ ভুটান হলে জয়ের ব্যাপারে একটু বেশি আশাবাদী হয়ে মাঠে নামে বাংলাদেশ। আশা অনুযায়ী মেয়েরা সেরাটাই দিয়েছেন আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায়। সাফ নারী ফুটবলের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই জয়টা মোটামুটি নিশ্চিত হয়ে যায় লালসবুজের মেয়েদের।

তহুরা খাতুন ও অধিনায়ক সাবিনার জোড়া গোলে এই অর্ধে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল ৫-১ গোলে। দ্বিতীয়ার্ধে গোল আসে দুটি। তহুরা হ্যাটট্রিক পূর্ণ করেছেন এই অর্ধে। ম্যাচসেরা তহুরার তিনটি গোলই বাঁ পায়ের শটে। প্রথম দুটি বক্সের বাইরে থেকে। দ্বিতীয়ার্ধে অন্য গোলটি এনে দেন ডিফেন্ডার শিউলি আজিম। সেমিফাইনালের মতো বড় ম্যাচে বাংলাদেশের জয় ৭-১ গোলের বিশাল ব্যবধানে।

দক্ষিণ এশিয়ার ‘নারী বিশ্বকাপ’ নামে খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশ ফাইনালে ওঠে ২০১৬ সালে। সেবার শিরোপা লড়াইয়ে ৩-১ গোলে হারতে হয় ভারতের কাছে। ২০১৯ সালে বাংলাদেশের বিদায় সেমিতে। ২০২২ সালে সর্বশেষ সাফে ফাইনালে উঠে অবশ্য আর হতাশা নয়। স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ জেতে বাংলাদেশের মেয়েরা। শিরোপা ধরে রাখার শেষ লড়াই এবার ৩০ অক্টোবর। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সামনে পাবে আজই নেপাল-ভারত দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলকে।

আজ সপ্তম মিনিটে বাংলাদেশের গোল উৎসবের সূচনা করেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। চোটে পড়া ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রের জায়গায় একাদশে সুযোগ পাওয়া সাগরিকা থেকে তহুরার পা ঘুরে বল পান ঋতুপর্ণা। ঋতু বক্সের কোনা থেকে বাঁ পায়ের দারুণ শটে বল পাঠান জালে। ১১ মিনিটে ব্যবধান বাড়তে পারত। কিন্তু ঋতুর ক্রস থেকে সাগরিকার হেড গোললাইন থেকে হেডে সেভ করেন ভুটানের এক ডিফেন্ডার।

১৪ মিনিটে ২-০ হয়েছে। শিউলি থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বাঁ পায়ের দারুণ শটে তহুরা করেন ২-০। ২৫ মিনিটে সাবিনার প্লেসিং লাগে ভুটানের সাইড পোস্টে। পরক্ষণেই অবশ্য মনিকার গোলমুখে ফেলা বল সহজেই প্লেসিং করেন সাবিনা। টুর্নামেন্টে যেটি তাঁর প্রথম গোল। আগের দিন অসুস্থ থাকায় অনুশীলন করতে না পারা সাবিনার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু মাঠে নেমে জ্বলে উঠেছেন।

৩৪ মিনিটে আবারও তহুরা-ঝলক। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে করেন ৪-০। দুই মিনিট পরই ভুটানের গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন সাবিনা। ৫৮ মিনিটে তহুরা খাতুন নিজের তৃতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন। বদলি নামা সানজিদার কর্নারে শিউলি আজমের হেডে ৭২ মিনিটে হয় ৭-১।

দ্বিতীয় গোলের ওপর ভুটানের মেয়েরা কিছুটা মাথা তোলার চেষ্টা করছিল। বাংলাদেশের রক্ষণেও তারা দুবার বল নিয়ে এসে গোলের পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু ভুটান গোল করবে কী, গোল ঠেকাতেই ব্যস্ত ছিল বেশি। তবে ৪০ মিনিটে একটি গোল শোধ করতে পেরেছে ভুটান। গোল করেছেন ভুটানের স্ট্রাইকার দেকি হাজম। দ্বিতীয়ার্ধে দুটি বদল নিয়ে নামে ভুটান। বদলি দুজনই গোলের সুযোগ তৈরি করেন। তবে গোল আসেনি, উল্টো দুটি গোল খেয়েছে তারা। গ্যালারি থেকে ‘ভুটান, ভুটান’ স্লোগানও কোনো কাজে আসেনি।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গত সাফের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। ব্যবধানটা এবার কাছাকাছিই। পাত্তাই পায়নি ভুটান, যারা এই টুর্নামেন্টে স্বাগতিক নেপালের সঙ্গে গোলশুন্য ড্র করেছে। শ্রীলঙ্কাকে ৪ ও মালদ্বীপকে দিয়েছে ১৩ গোল। গ্রুপ পর্বে ৩ ম্যাচে করেছে ১৭ গোল। সেমিফাইনালে সেই ভুটান কোনো লড়াই-ই করতে পারেনি আত্মবিশ্বাসী ও শক্তিতে এগিয়ে থাকা বাংলাদেশের সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

সত্য বলার সাহসই সাংবাদিকতার শক্তি: বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ

কোটচাঁদপুর পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

১০

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

১১

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

১২

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১৩

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

১৪

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

১৫

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১৬

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১৭

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১৮

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১৯

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST