নিউজ এডিটর
১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির ঘটনায় দায়ের করা মামলায় মো. শামীম আহমদ (৫২) নামের এক স্থানীয় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে নগরের আলমপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার শামীম আহমদ সিলেট মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

​পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদন ও মামলার নথিপত্র সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ভোরে মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাস পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হায়েস গাড়ি ও মোটরসাইকেল নিয়ে জড়ো হন। সেখানে তাঁরা সরকারবিরোধী মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালায়।

​অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা মোটরসাইকেল ও হায়েস গাড়ি ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি হায়েস গাড়ি, পাঁচটি বাঁশের তৈরি লাঠি এবং ২০টি কালো রঙের মাস্কসদৃশ বস্তু জব্দ করা হয়। জব্দ করা গাড়ি দুটির আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

​মামলার এজাহারে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিল আয়োজন এবং দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে গোপন কর্মকাণ্ডে জড়িত ছিলেন আসামিরা। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে যুবলীগ নেতা শামীম আহমদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা ও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

​মামলার তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

​এদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মো. শামীম আহমদকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানিয়ে এই মামলায় ফাঁসানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

২

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

৪

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

৫

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

৬

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

৮

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

৯

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১০

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১২

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৩

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১৪

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

১৫

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

১৬

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

১৭

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১৮

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

১৯

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

২০

Design & Developed by BD IT HOST