সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ জুলাই ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

লাকী আক্তার, ব্যুরো প্রধানঃ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ নঅধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা।

​মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপ-সচিব তোফায়েল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের এই পদায়ন ও বদলির নির্দেশ জারি করা হয়।

​প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম-সেবা)-কে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। অন্যদিকে, এসএমপি-এর বিদায়ী পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম-সেবা)-কে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

​জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তা সারোয়ার মুর্শেদ শামীমের নেতৃত্বে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন স্থানীয় সর্বস্তরের নাগরিক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST