সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএমএসএস’র মানববন্ধন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৯ মে ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএমএসএস’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার :

সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএমএসএস’র মানববন্ধন হয়েছে।
সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ ৯ মে মঙ্গলবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর একের পর এক হামলা ও মিথ্যা মামলার ঘটনা বেড়ে গেছে।
এর মধ্যে যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের উপর হামলার ঘটনা, রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে পা ভেঙ্গে দেয়া এবং বিএমএসএস কেন্দ্রীয় নেতা মানসুর রহমান জাহিদ ও খুলনার পাইকগাছা উপজেলা কমিটির সেক্রেটারী ফসিয়ার রহমান, আসাদুল ইসলাম আসাদ, আব্দুল মজিদ সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডা: মামুন কর্তৃক দায়ের করা মিথ্যা ও চাঁদাবাজি মামলা সহ সারাদেশে সাংবাদিকদের উপর একের পর এক হামলা মিথ্যা-হয়রানীমূলক মামলার প্রতিবাদে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমানের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান চৌধুরী রূপা, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ,সমাজসেবক রেজাউল করিম রিপন,ইসলামী সংগীত শিল্পী ফজলুর রহমান বিপ্লবী,আমির হামজা,আব্দুল ওয়াদুদ প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে সুনামগঞ্জে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম ও রাজশাহীর সাংবাদিক সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সকল আসামীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এছাড়া বিএমএসএস-এর কেন্দ্রীয় সহকারী সম্পাদক মানসুর রহমান জাহিদ, পাইকগাছা কমিটির সেক্রেটারী ফসিয়ার রহমান,আসাদুল ইসলাম আসাদ ও আব্দুল মজিদ সহ সাংবাদিকদের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা। অন্যথায় কঠিন কর্মসূচীর ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির,জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, সুনামগঞ্জ সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি তৈয়বুর রহমান,প্রবাসী আব্দুল মছব্বির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)এর সিলেট বিভাগীয় সহ সম্পাদক বিপ্লব দেবনাথ,প্রচার সম্পাদক রনি মিয়া,সাংবাদিক রাহুল মিয়া সহ প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১০

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১২

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

১৩

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

১৪

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

১৫

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

১৬

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

১৭

হাইকোর্টে দুটি মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না আসাদুজ্জামান নূর

১৮

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

১৯

নড়াইলে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST