স্লিপ নম্বর থাকলেই ভোটার আইডি,মোবাইলেই করুন নিজের আইডি ডাউনলোড! - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ জুন ২০২৫, ৪:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্লিপ নম্বর থাকলেই ভোটার আইডি,মোবাইলেই করুন নিজের আইডি ডাউনলোড!

অভিযোগ বার্তা ডেস্কঃ

নতুন ভোটার হিসেবে যেসব নাগরিকরা ছবিসহ নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ভোটার রেজিস্ট্রেশনের পর একটি স্লিপ পেয়েছেন, কেবল তারাই এখন ঘরে বসেই সহজে অনলাইনে তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি) সফট কপি ডাউনলোড করতে পারবেন। এজন্য প্রয়োজন শুধু ইন্টারনেট সংযোগ ও একটি সচল মোবাইল ফোন। সরকারি ওয়েব সাইটের নির্ধারিত কয়েকটি ধাপ অনুসরণ করলেই এই সেবা পাওয়া সম্ভব।

প্রথমে ভোটার আইডি ডাউনলোড করতে যেতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (https://services.nidw.gov.bd/nid-pub/)। সাইটটিতে প্রবেশ করে ‘রেজিস্টার করুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর স্লিপে থাকা ফরম নম্বর ও নিজের জন্ম তারিখ দিয়ে নির্ধারিত ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে।

পরবর্তী ধাপে ব্যবহারকারীকে তার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। ঠিকানা যাচাইয়ের পর আসে মোবাইল নম্বর যাচাইয়ের পালা। যদি পূর্বে কোনো নম্বর সংযুক্ত থাকে, তাহলে সেই নম্বরেই ভেরিফিকেশন কোড যাবে। না থাকলে বা পরিবর্তন করতে চাইলে নতুন নম্বর দিয়ে কোড নেওয়ার সুযোগ রয়েছে। মোবাইলে আসা কোডটি নির্ধারিত ঘরে দিয়ে যাচাই সম্পন্ন করতে হয়।

পরিচয় নিশ্চিত করতে ব্যবহারকারীকে ‘Tap to wallet’ অপশনে গিয়ে ‘Agree and Continue’ বেছে নিয়ে একটি ফেস স্ক্যান সম্পন্ন করতে হবে। স্ক্যান সফল হলে ব্যবহারকারীর নাম স্ক্রিনে প্রদর্শিত হবে এবং নিচের দিকে থাকা ‘এড়িয়ে যান’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। সর্বশেষ, স্ক্রল করে নিচে গিয়ে ‘ডাউনলোড’ অপশন থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করা যাবে।

নাগরিকদের সুবিধার্থে নির্বাচন কমিশনের এই ডিজিটাল সেবা দ্রুত সময়েই জাতীয় পরিচয়পত্র সংগ্রহের একটি কার্যকর সহজ মাধ্যম হয়ে উঠছে।এতে সময় এবং ভোগান্তি দুই-ই কমছে, বাড়ছে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অগ্রগতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST