হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ

পরকীয়ার সম্পর্কের জেরে কবিরাজ মো: মফিজুর রহমান ওরফে মফিজ (৪০)কে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ১০ টুকরা করে গুম করার বহুল আলোচিত মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মোসা: মাকসুদা আক্তার লাকি ওরফে হাসিনাকে (৩৯) দীর্ঘ আট বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভারের হেমায়েতপুর বাগবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ওসি আরমান আলীর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ওয়ারেন্ট অফিসার এসআই আশরাফুল ইসলাম, এসআই সাখাওয়াত ইমতিয়াজ ও এসআই মতিউর রহমান ফোর্সসহ অংশ নেন। গ্রেপ্তারকৃত লাকি সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুর যাদুরচর এলাকার আলী আহমেদের মেয়ে।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ জানুয়ারি কেরানীগঞ্জ থানাধীন তারানগর ইউনিয়নের বেউতা গণকবরস্থানের পাশের একটি ডোবা থেকে দুই হাত, দুই পা ও মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। তৎকালীন এসআই মেহেদী হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে তদন্তে নেমে পুলিশ মরদেহটির পরিচয় শনাক্ত করে জানতে পারে, তিনি সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের কাইসারচর ডুমরাকান্দা এলাকার মতিউর রহমানের ছেলে মো: মফিজুর রহমান ওরফে মফিজ কবিরাজ।

এরপর রহস্য উদঘাটনে তদন্ত শুরু হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। প্রবাসী স্বামী মালয়েশিয়ায় থাকায় সন্তান লাভের আশায় চিকিৎসার জন্য মফিজ কবিরাজের শরণাপন্ন হন হাসিনা। চিকিৎসার সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে তা প্রেম ও দৈহিক সম্পর্কে রূপ নেয়। কিন্তু স্বামী দেশে ফেরার সম্ভাবনা তৈরি হলে লাকি সম্পর্ক ছিন্ন করতে চাইলে মফিজ নানাভাবে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেন এবং কবিরাজি ক্ষমতার কথা বলে স্বামী ও সন্তানের ক্ষতির ভয় দেখান বলে অভিযোগ ওঠে। এতে মানসিকভাবে আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে পড়েন লাকি। পরে তিনি দেবর সালাউদ্দিন ও সহযোগী নজরুল ইসলামের সঙ্গে আলোচনা করে মফিজকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট’ উদযাপনের কথা বলে মফিজকে বাসায় ডেকে আনা হয়। তাকে চা ও গরুর মাংসের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। হত্যার পর নির্মমভাবে লাশের মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ কেটে টুকরা টুকরা করা হয়; মাথা কেরানীগঞ্জের নিমতলী ব্রিজের পাশে এবং দেহের অন্যান্য অংশ বেউতা এলাকার গণকবরস্থানের পাশের ডোবায় ফেলে দেয়, যাতে পরিচয় গোপন থাকে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে লাকি, সালাউদ্দিন ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করে এবং তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যায় আসামিরা। মামলার বিচার শেষে আদালত তিনজনকেই মৃত্যুদণ্ড দেন। এর মধ্যে নজরুল ইসলাম মারা যায়, সালাউদ্দিন পাসপোর্টে নাম পরিবর্তন করে মালয়েশিয়ায় পালিয়ে যায় এবং লাকি নিজের নাম পরিবর্তন করে ‘হাসিনা’ পরিচয়ে ইতালি প্রবাসী হন। পরিস্থিতি স্বাভাবিক ভেবে সম্প্রতি দেশে ফিরে পুনরায় বিয়ে করে সাভারের হেমায়েতপুর এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি। দীর্ঘদিন ধরে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের তালিকা ধরে সাভার মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে এবং পরিকল্পিত অভিযানে তাকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, পুরোনো ও আলোচিত মামলাগুলোর আসামিদেরও আইনের আওতায় আনতে তারা ধারাবাহিকভাবে কাজ করছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি দীর্ঘদিন পলাতক ছিল। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আসামি পরিচয় বদলালেও আইনের হাত থেকে রক্ষা পাওয়ার সুযোগ নেই।” দীর্ঘ আট বছর পর নৃশংস এই হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং পুলিশের এই সাফল্য পেশাদারিত্ব ও দৃঢ়তারই আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

১১

দনিয়া এলাকার কুখ্যাত সিরিয়াল “রেপিস্ট” রাব্বি আটক

১২

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

১৩

সারাদেশের ন্যায় ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

১৪

সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, দুই মহিলা দালাল আটক

১৫

১৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ

১৬

হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে

১৭

মাওলানা ভাসানীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানালেন – প্রধানমন্ত্রী

১৮

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চীনের তেলবাহী জাহাজের হরমুজ অতিক্রম

১৯

৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার

২০

Design & Developed by BD IT HOST