নিউজ এডিটর
৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামীকাল সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার : শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিতাস গ্যাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ১০ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টা থেকে শুরু করে ১১ এপ্রিল (শনিবার) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এই সময়ের মধ্যে শিল্প-কারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেও গ্যাস থাকবে না। এছাড়া সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনি, নবীনগর, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল ও লতিফপুর এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। গ্যাস বিচ্ছিন্ন থাকার তালিকায় আরও রয়েছে- কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট ও নয়াপাড়া। পাশাপাশি দেওয়ান ইদ্রিস সড়কের আশপাশ এবং এর নিকটবর্তী এলাকাগুলোতেও গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে তিতাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেগা প্রকল্পের কাজের সুবিধার্থেই এই পাইপলাইন স্থানান্তর অত্যন্ত জরুরি। তারা দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। তবে দীর্ঘ সময় গ্যাস না থাকায় গ্রাহকদের সাময়িক যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। এলাকার বাসিন্দাদের বিকল্প উপায়ে রান্নার কাজ বা জরুরি প্রয়োজন সেরে রাখার পরামর্শ দিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১০

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১১

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১২

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১৩

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১৪

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৫

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৬

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৭

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৮

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৯

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

২০

Design & Developed by BD IT HOST