admin
৪ অক্টোবর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসবেন

নিউজ ডেক্সঃ আজ দুপুর আড়াই টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন।প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে, যা তার মন্ত্রিপরিষদ, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নেওয়া হবে,যেখানে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন।এই বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন,যার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা,রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য,শ্রম অভিবাসন,শিক্ষা, প্রযুক্তি,অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবে এবং আসিয়ান কাঠামোর মধ্যে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আকাঙ্খা ব্যক্ত করবে।সফর শেষে, দুই দেশের মধ্যে যৌথ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাত করবেন। তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে প্রথম সরকারপ্রধান, যিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছেন। সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকা ত্যাগ করবেন।এটি বর্তমানে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর বিদেশি কোনো সরকারপ্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।সুএঃ দৈনিক যুগান্তর
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

২

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৩

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৪

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

৬

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

৭

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

৮

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

৯

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১০

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১১

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১২

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৩

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৪

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৫

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

১৬

হরিরামপুরে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

১৭

মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল নিশ্চিত

১৮

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১৯

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২০

Design & Developed by BD IT HOST