নিউজ এডিটর
১৩ নভেম্বর ২০২৬, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক:

​দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে এ অভিযান পরিচালনাকালে বৈধ ইটভাটার মালিকদের যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

​আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

শুনানি শেষে আইনজীবী মনজিল মোরসেদ জানান, মানবাধিকার ও পরিবেশবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক জনস্বার্থমূলক মামলায় ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

​পরবর্তী সময়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আগের আদেশ সংশোধনের অনুরোধ জানানো হলেও আদালত সব অবৈধ ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ বহাল রাখেন এবং উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটাগুলোকে নির্দেশনার আওতামুক্ত রাখার আবেদন করা হলে আদালত তা আংশিক সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের মূল নির্দেশনা বহাল রাখেন। এ আদেশের বিরুদ্ধে ইটভাটা মালিকরা একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও আপিল বিভাগ তা খারিজ করে দেন।

মনজিল মোরসেদ আরও জানান, আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও সম্প্রতি বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার মালিকরা পুনরায় কার্যক্রম শুরুর চেষ্টা করছেন বলে খবর পাওয়া যায়। এমন পরিস্থিতিতে আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়ে এইচআরপিবির পক্ষ থেকে আদালতে নতুন করে আবেদন করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আবেদনটি মঞ্জুর করে নতুন এই আদেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

২

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৩

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৪

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

৬

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

৭

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

৮

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

৯

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১০

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১১

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১২

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৩

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৪

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৫

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

১৬

হরিরামপুরে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

১৭

মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল নিশ্চিত

১৮

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১৯

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২০

Design & Developed by BD IT HOST