আয়াতুল্লাহ খামেনি নিহত,ইরানের আনুষ্ঠানিক ঘোষণা ৪০ দিনের রাস্ট্রীয় শোক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আয়াতুল্লাহ খামেনি নিহত,ইরানের আনুষ্ঠানিক ঘোষণা ৪০ দিনের রাস্ট্রীয় শোক

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম।

আজ রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন।

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় খামেনি ও তার শীর্ষ সহযোগীরা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলি শামখানি ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর।

ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার ঠিক আগে শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব লারিজানির সঙ্গে খামেনি একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন।

শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল আল জাজিরা। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাস্ট্রীয় শোক প্রকাশ করেছে এবং ৭ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১০

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১১

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১২

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৪

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৫

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৯

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST