নিউজ এডিটর
২৯ এপ্রিল ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক,মাদারগঞ্জঃ জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় দীর্ঘদিন ধরে চলা একটি জমিজমা সংক্রান্ত বিরোধের অবসান ঘটিয়েছে উপজেলা প্রশাসন। বিজ্ঞ আদালতের রায় বাস্তবায়নে বুধবার (২৯ এপ্রিল) ১নং ওয়ার্ডে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিতর্কিত জমিটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের একটি জমি নিয়ে খোরশেদ গং এবং মুরাদুজ্জামান গং-এর মধ্যে দীর্ঘকাল ধরে আইনি লড়াই চলছিল। মামলার দীর্ঘ শুনানি ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত মুরাদুজ্জামান গং-এর পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন। অভিযোগ রয়েছে, আদালতের সুস্পষ্ট রায় থাকা সত্ত্বেও খোরশেদ গং তা উপেক্ষা করে জোরপূর্বক ওই জমিতে বসতভিটা নির্মাণ করে বসবাস করে আসছিলেন। আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমিটি মুরাদুজ্জামান গং-এর দখলমুক্ত করে হস্তান্তর করা হয়। অভিযান শেষে প্রশাসনের কর্মকর্তারা সংবাদিকদের জানান, আইনের শাসন সমুন্নত রাখতে তারা বদ্ধপরিকর। আদালতের রায় বাস্তবায়নে উপজেলা প্রশাসন কোনো ধরনের আপস করবে না। ভবিষ্যতেও যারা আইন অমান্য করে অন্যের জমি দখল করে রাখবে, তাদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এদিকে এই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি বিবাদের অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, এ ধরনের পদক্ষেপের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং আইনি ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১০

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১১

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১২

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৩

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৪

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৬

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৭

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৮

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৯

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

২০

Design & Developed by BD IT HOST