আশুগঞ্জে জেলা পরিষদ সদস্যের বাড়িতে যৌথবাহিনীর অভিযান: এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ জানুয়ারী ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুগঞ্জে জেলা পরিষদ সদস্যের বাড়িতে যৌথবাহিনীর অভিযান: এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় জেলা পরিষদ সদস্য ইমান উদ্দিন চৌধুরীর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি এয়ারগান ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে জেলা পরিষদ সদস্য ইমান উদ্দিন চৌধুরী ও তার ছোট ভাই আলাল উদ্দিন চৌধুরী বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যান।

উল্লেখ্য, এর আগেও গত বছরের ১০ মে দক্ষিণ তারুয়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে ইমান উদ্দিন চৌধুরীর বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছিল।

আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. মিনহাজুর রহমান সাজিদের নেতৃত্বে এবারের অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তীতে আইনগত কার্যক্রমের জন্য আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্র থানায় গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১০

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১১

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১২

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৩

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৪

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১৫

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৭

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

১৮

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

১৯

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

২০

Design & Developed by BD IT HOST