নিউজ এডিটর
২৭ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

নিজস্ব সংবাদদাতাঃ মাদক মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক থাকা মো. শাহজাদা ওরফে শাহজাদাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২৬ জুন ২০২৬, রাত আনুমানিক ৮:০টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মধ্য বাড়েরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার মাদক মামলা নং-৪১(৫)১৯, জিআর-৫১৬/১৯, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ)/১০(ক) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহজাদা (৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাদার পিতার নাম আ. হাকিম। তার স্থায়ী ঠিকানা সাং-চামড়াগুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মামলার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার জানান, মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে র‌্যাবের এই ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST