নিউজ এডিটর
১৬ নভেম্বর ২০২৪, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইনজুরি টাইমের গোলে জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ পিছিয়ে পড়েও ম্যাচ জেতা যায়। যদি জেতার জন্য জেদ থাকে। সেই জেদ দেখিয়ে বাংলাদেশ ২-১ গোলে ম্যাচ জিতলো মালদ্বীপের বিরুদ্ধে। সিরিজের প্রথম ম্যাচ মালদ্বীপ জিতেছিল ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে জিতে প্রীতি ম্যাচের সিরিজটা ড্র রাখতে সমর্থ হলো বাংলাদেশ। প্রথমার্ধে গোল হজম। বিরতির আগেভাগে গোল শেষ। আর ইনজুরি টাইমে জয়সূচক গোল। পুরো ম্যাচকে এই তিন ভাগে ভাগ করতে পারে বাংলাদেশ। আর এই তিন পর্বে শেষের দুই পর্বে মালদ্বীপের চেয়ে বেশি ভালো ফুটবল উপহার দিয়েই ম্যাচ জিতলো বাংলাদেশ। বসুন্ধরার ফুটবল এ্যারেনায় এই জয়টা অনেক প্রয়োজন ছিল বাংলাদেশ দলের জন্য। জয়ের পর খেলোয়াড়দের বাধভাঙ্গা উল্লাস সেটাই জানান দিল। একজনের পাহারায় দুজন। কিন্তু তারপরও মালদ্বীপের স্ট্রাইকার আলি ফাসিরকে আটকাতে পারলেন না বাংলাদেশের দুজন ডিফেন্ডার। এর মধ্যে তপু বর্মনের দোষটা একটু বেশি পড়ে। ঐ পজিশন থেকে কেন তিনি প্রতিপক্ষের পেছনে থাকবেন। শেষ পর্যন্ত থাকলেও সেই পেছন পেছন। আড়াআড়ি থাকা আরেক ডিফেন্ডারও দাড়িয়ে দাড়িয়ে দেখলেন বল জালে। আলি ফাসির যখন বাংলাদেশের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করলেন তখন ম্যাচের সময় ২২ মিনিট। এই আলি ফাসির আগের ম্যাচেও মালদ্বীপের জয়সূচক গোলের নায়ক। দ্বিতীয় প্রীতি ম্যাচেও সেই তিনিই দলকে এগিয়ে দিলেন। গোল হজমের পর বাংলাদেশ যেন আরো ঘাবড়ে গেল। বল নিয়ে সামনে বাড়লো ঠিকই। কিন্তু ফাইনাল থার্ডে এসে খেই হারিয়ে বসা দল। ফিনিসিংই হচ্ছে না। সেই বন্ধ্যাত্ব দূর করলেন বিরতির খানিক আগে মুজিবুর রহমান জনি। ডি বক্সের বাইরে ব্যাক পাস থেকে বল গেল তার পায়ে। বল নিয়েই সামনে দাড়ানো ডিফেন্ডারকে আউট সাইড ডজে সরালেন। সেখান থেকে কোনাকুনি পোস্টে শট নিলেন। মালদ্বীপের গোলকিপার হুসেইন শরিফ লাফ দিলেন। কিন্তু তার হাতের নাগালের বাইরে দিয়ে বল সেকেন্ড পোস্ট দিয়ে জালে। জনির সেই গোলেই ম্যাচে সমতা (১-১)। আগের ম্যাচের বদলি হিসেবে নামা জনি দারুণ খেলেছিলেন। আর তাই এই ম্যাচে কোচ তাকে সেরা একাদশে নামালেন। কোচের সেই সিদ্ধান্তের মর্যাদা রেখে দলকে ম্যাচে সমতায় ফেরান জনি। জাতীয় দলের হয়ে এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় দল। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। আক্রমণের তেজ বাড়িয়ে দেয়। ৮৪ মিনিটের সময় গোলের যে সুযোগ তপু বর্মন মিস করেন সেই রিপ্লে দেখলে হাত কামড়াবেন তিনি! দুর থেকে নেওয়া শট হাতে রাখতে ব্যর্থ হন মালদ্বীপের গোলকিপার শরিফ। বল তার হাতে লেগে বাউন্স খেয়ে সামনে যায়। ফিরতি সেই বলে তপু যে জোরে শট নিলেন তাতে বল মাঠের বাইরে। অথচ সামনে থাকা পুরো পোস্ট খালি ছিল! এমন গোলও তাহলে মিস হয়! গোল মিসের সেই দুঃখ ভুলল বাংলাদেশ ম্যাচের ইনজুরি টাইমে। ৭ মিনিটের ইনজুরি টাইমের ৪ মিনিটের সময় দারুণ চমক দেখিয়ে গোল করলেন পাপন সিং। ক্যারিয়ারে এটি তার প্রথম গোল। সেই গোলে ম্যাচ জিতলো বাংলাদেশ এবং সিরিজও ড্র রাখলো।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১০

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১১

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১২

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৩

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১৪

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৫

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৬

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৭

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৮

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৯

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

২০

Design & Developed by BD IT HOST