নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলপন্থিরা ৬০ মিলিয়ন ডলার খরচ করেও হারাতে পারলো না

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সিনেটর পদে নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে (প্রার্থী বাছাইয়ের লড়াই) জিতেছেন আবদুল এল-সাইয়েদ। এই লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন হ্যালি স্টিভেন্স। তাঁকে সমর্থন দিয়েছিল ইসরায়েলপন্থি গোষ্ঠী আইপ্যাক। সাইয়েদের বিরুদ্ধে প্রচারের জন্য তারা মোট ৬০ মিলিয়ন ডলার খরচ করেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায়, সাধারণ নির্বাচনে কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে দলের অভ্যন্তরে ভোটাভুটি হয়। ডেমোক্রেটিক কিংবা রিপাবলিকান পার্টির ক্ষেত্রে সেটি ‘প্রাইমারি’ নামে পরিচিত। একাধিক ব্যক্তির মধ্যে যিনি বেশি ভোটে জয়ী হন, সাধারণ নির্বাচনে তিনিই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এনবিসি নিউজের বরাত দিয়ে বুধবার আল জাজিরা জানিয়েছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে (কংগ্রেসের উচ্চকক্ষ) সদস্য পদের জন্য সাইয়েদ মিশিগান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির মাইক রজার্স। তাঁর বিপক্ষে জিতলে সাইয়েদ মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হবেন। জনস্বাস্থ্য বিষয়ক আইনজীবী সাইয়েদ মিসরীয় বংশোদ্ভূত। ডেমোক্রেটিক প্রাইমারিতে তাঁর এই জয় আমেরিকান-ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) জন্য বড় একটি ধাক্কা। সাইয়েদকে হারানোর চেষ্টায় আইপ্যাক সামনে থেকে নেতৃত্ব দেয়। তাঁর প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সের পক্ষে ৩০ মিলিয়ন ডলারের বেশি খরচ করে। মধ্যবর্তী নির্বাচনে সিনেটের সদস্য হওয়ার লড়াইয়ে মিশিগান আসনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় এখানে বেশি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদে কোন দল সিনেট নিয়ন্ত্রণ করবে তা এই আসন নির্ধারণ করে দিতে পারে। সুএ-আল জাজিরা
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১০

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১১

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

১২

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

১৩

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১৪

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

১৫

ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন ওয়ালটন

১৬

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

১৭

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

১৮

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

১৯

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

২০

Design & Developed by BD IT HOST