নিউজ এডিটর
৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি স্ব্যাস্থ সেবা হুমকির মুখে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ নিয়োগবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সারা দেশের ন্যায় সিলেটের ওসমানীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মবিরতি পালন করছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা। গত (০২ ডিসেম্বর) রবিবার থেকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকলেও কোনো ধরনের সরকারি সেবা কার্যক্রমে অংশ না নিয়ে কর্মসূচি পালন করায় সেবা গ্রহিতারাও বিপাকে পড়েছেন। এর আগে গত (২৩ নভেম্বর) নিয়োগ বিধি বাস্তাবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা এসোসিয়েশন, বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির পক্ষ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেও কার্যত কোন সুফল না পাওয়ায় কর্মবিরতির ঘোষনা দেন পৃথক সংগঠনের নেতারা। এসময় নিয়োগ বিধিসহ ভিবিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন কালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি, টাইম-স্কেল, বেতন গ্রেড সংশোধনসহ নানামুখী দাবি উপেক্ষিত হচ্ছে। ফলে পরিবার পরিকল্পনা সেবায় কর্মরত হাজারো কর্মকর্তা-কর্মচারী চরম হতাশায় ভুগছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তবে, দাবি পূরণ হলে আবারও স্বাভাবিক কর্মে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেন তারা। বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা ছবি দত্ত, সম্পা রানী ঘোষ, পরিবার পরিকল্পনা পরিদর্শক জয়ন্ত দে, আব্দুর রব, পরিবার কল্যাণ সহকারী নুরজাহান বেগম, লুৎফা বেগম, সুলতানা আক্তারসহ আরো অনেকেই। এদিকে, পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতির কারণে ওসমানীনগর উপজেলায় পরিবার পরিকল্পনা সেবায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ফলে মা ও শিশু স্বাস্থ্য সেবা হুমকির মুখে। সরকারি সেবা গ্রহিতারা বিপাকে পড়ে যেতে হচ্ছে প্রাইভেট হাসপাতাল, ব্যায় হচ্ছে অর্থ। এ বিষষয়ে ওসমানীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাল্গুনী ভট্টাচার্য্য বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষনায় ভিবিন্ন দাবি নিয়ে তারা কর্মসূচি পালন করছেন। ওসমানীনগরে যারা এমন কর্মসূচি পালন করছেন জনগনের গুরুত্বপূর্ণ সেবায় যাতে তারা মানবিক দিক বিবচনায় এগিয়ে আসেন এটা বলা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST