নিউজ এডিটর
৬ অক্টোবর ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলকাতায় তোপের মুখে জয়া

বিনোদন ডেস্কঃ দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই সমান দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন। ফলে দুই দেশেই তিনি সমানসংখ্যক ভক্ত-অনুরাগীর ভালোবাসা কুড়িয়েছেন। দেশে অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পর, টালিউডেও তিনি একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করছেন। তবে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে তোপের মুখে পড়তে হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে জয়া আহসানকে আমন্ত্রণ করায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্য সরকার আয়োজিত দুর্গাপূজার কার্নিভ্যালে অতিথি হিসেবে জয়া আহসান উপস্থিত হওয়ায় বিজেপি বিক্ষোভ দেখায়। রোববার (৫ অক্টোবর) পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। ইটিভি ভারতের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। যদিও বিজেপির বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি জয়াকে। এ অভিনেত্রী দুর্গাপুর ছাড়ার পর বিক্ষোভ-মানববন্ধন শুরু করে দলটি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই দুর্গাপুর কার্নিভ্যাল চতুর্থ বর্ষে জাঁকজমকপূর্ণভাবেই চলছিল। দুর্গাপুরের চতুর্থ বর্ষের কার্নিভ্যালের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত হন এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ মঞ্চে রবীন্দ্রসংগীত গাওয়ার পাশাপাশি, দর্শকদের সামনে নানা কথা তুলে ধরেন জয়া। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু জয়া মঞ্চ ছাড়তেই বিতর্ক তুঙ্গে তোলে বিজেপি। তবে জয়া মঞ্চ ত্যাগ করার পর বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিজেপি অভিযোগ করেছে, মঞ্চে বাংলাদেশি অভিনেত্রীকে আমন্ত্রণ করা মা দুর্গাকে অপমানের সমতুল্য। বিক্ষোভকারীরা দাবি করেছেন, রাজ্যের নিজস্ব শিল্পী ও সাংস্কৃতিক প্রতিভাকে উপেক্ষা করে বিদেশি তারকা আনা হয়েছে, যা স্থানীয় শিল্পীদের প্রতি অসম্মান প্রদর্শন করছে। বিক্ষোভকারীরা আরও বলেন, এক বাংলাদেশি নাগরিককে দুর্গাপুরের কার্নিভ্যালে আমন্ত্রণ জানানো দায়িত্বজ্ঞানহীন ও প্রশ্নযুক্ত সিদ্ধান্ত। এমন উদ্যোগ দেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে হানি করছে।দূর্ঘটনা বিশৃঙ্খলার আশঙ্কা এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি মনিটরিং করে। তবে স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে সমালোচনা ও আলোচনা অব্যাহত রয়েছে। দুর্গাপুর কার্নিভ্যালের পরবর্তী দিনগুলোতেও স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণ নিয়ে সর্তকতা এবং মতবিরোধের সম্ভাবনা রয়ে গেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST