নিউজ এডিটর
১৩ জুন ২০২৫, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরুর বিভিন্ন পদের মধ্যে অন্যতম শাহী রেজালার রেসিপি

রেসিপিঃ রুমা আহামেদ ঈদুল আজহার খাবারের রেসিপি মানেই গরুর মাংসের বাহারি ধরনের পদের সমাহার। আর এসব পদ ও রেসিপির ভিড়ে গরুর মাংসের শাহী রেজালার রয়েছে আলাদা কদর। গরুর বিভিন্ন পদের মধ্যে অন্যতম শাহী রেজালা। কোরবানির ঈদে গরুর মাংসের শাহী রেজালা ছাড়া কোনো খাবারই পূর্ণতা পায় না। তাই আজকের আয়োজনে থাকছে গরুর মাংসের শাহী রেজালার সহজ এবং প্রিয় একটি রেসিপি। প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে গরুর মাংসের শাহী রেজালা তৈরি করতে প্রয়োজন হবে ১ কেজি গরুর মাংস, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ২ চামচ, রসুন বাটা ২ চামচ, হলুদ ১ চামচ, জিরা ১ চামচ, ধনিয়া ১ চামচ, কিশমিশ ১৫ টি, আলু বুখারা ১০টি, টক দই ১ কাপ, বাদাম বাটা ১ চামচ, চিনি ১ চামচ, কাঁচা মরিচ বাটা ১/২ চামচ, জয়ফল- জয়ত্রী ১ চামচ, গরম মসলা গুঁড়া ১ চামচ, তেজপাতা ৪ টি ও সয়াবিন তেল ১/২ কাপ। যেভাবে তৈরি করবেন: প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিন। এবার সব উপকরণ পরিমাণমতো নিয়ে একসাথে মিশিয়ে ঘণ্টাখানেক মেরিনেট করে রেখে দিন। মাংস মেরিনেট হয়ে গেলে চুলায় বসিয়ে দিন একটি সসপ্যান। সসপ্যানে তেল গরমে করে পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মসলা দিয়ে মেরিনেট করা মাংস দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন ১০ মিনিটের মতো। এ সময়ের মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে পারেন যেন চুলার তাপে সসপ্যানে মাংস না লেগে যায়। মাংস সেদ্ধ হয়ে আসলে কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে মৃদু আঁচে আরও কিছু সময় রান্না করুন। এ পর্যায়ে লবণ ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিন। অল্প কিছু সময়ের মধ্যেই মাংস থেকে তেল উঠতে শুরু করবে। তেল উঠতে শুরু করলেই চুলা থেকে নামিয়ে নিন গরুর মাংসের সুস্বাদু শাহী রেজালা।  
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST