নিউজ এডিটর
৩ অক্টোবর ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে দড়িচৈথট্র এলাকাবাসী। ২ অক্টোবর (শুক্রবার) বিকেলে উপজেলার ঘাটাইল সদর ইউনিয়নের দড়িচৈথট্র কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, দড়িচৈথট্র সমাজকল্যাণ ফাউন্ডেশন, যুব সমাজ ও এলাকাবাসী সম্মিলিত ভাবে মাদক নির্মূলে বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এলাকাবাসী জানান, ঘাটাইল সদর ইউনিয়ন, সন্ধানপুর ইউনিয়ন এবং সংগ্রামপুর ইউনিয়নের তিনটি গ্রামের সংযোগস্থল ও পাহাড়ী এলাকা হওয়াতে এখানে (দড়িচৈথট্র, দোপা ভাটপাড়া ও দোপা খাগরাটা) মাদক বিক্রি, সেবন এবং নিয়মিত জুয়ার আসর বসে। বার,বার তাদেরকে নিষেধ ও সতর্ক করার পরও একই কার্যক্রম করে যাচ্ছিল। আমরা সম্মিলিতভাবে বাধ্য হয়ে অভিযানটি পরিচালনস করে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছি। ভবিষ্যতে যুব সমাজকে রক্ষায় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদক, জুয়া, চুরিসহ অন্যান্য অবৈধ কার্যক্রম বন্ধে এলাকাবাসীর সম্মিলিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আরোও বলেন, এলাকায় মাদক সেবন, বিক্রয় ও কারবারের সঙ্গে জড়িত সকলকে সতর্ক করা যাচ্ছে—এখনই মাদক ও জুয়া থেকে সরে আসুন এবং নিজেকে সংশোধন করুন। অন্যথায় ভবিষ্যতে আইনানুগভাবে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে বদ্ধপরিকর।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST