ঘাটাইলে দুর্নীতির বিরুদ্ধে 'সাহসের বাতিঘর'-এর গণ শপথ অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ ডিসেম্বর ২০২৫, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে দুর্নীতির বিরুদ্ধে ‘সাহসের বাতিঘর’-এর গণ শপথ অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ

​টাঙ্গাইলের ঘাটাইলে আয়োজিত হলো একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত ঘাটাইল গড়ার প্রত্যয়ে উন্মুক্ত গণশপথ কর্মসূচি।

আজ শনিবার বিকাল ৪.৩০ সময় উপজেলার শহীদ মিনার চত্বরে এই গণশপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।উপস্থিত জনতাকে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকার শপথ বাক্য পাঠ করান মোসাঃ ছাবা আফরিন।অন্যান্যদের মধ্যে ​কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আব্দুল সালাম খান আউয়াল,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ​এস এম আব্দুল লতিফ, সিনিয়র সাংবাদিক আতা খন্দকার, ঘাটাইল উপজেলা যুগান্তর প্রতিনিধি ​খান মোহাম্মদ ফজলুল রহমান, দ্যা বাংলাদেশ ​টুডে ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম চান, বিশিষ্ট ব্যবসায়ী আল রাসেল, ফজলুর রহমান রকি, মানবাধিকার কর্মী জাঈদ ইকবাল, শিক্ষক সোহেল রানাপ্রমুখ। গণশপথ গ্রহণ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কলেজ মোড়ে এসে শেষ হয়।পরে কলেজ মোড় চত্বরে ​‘অন্তরকথন’ সাহসের বাতিঘর নামে দূর্নীতির বিরুদ্ধে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয় ‘অন্তরকথন’ সাহসের বাতিঘর’ নামে এই বক্সটির মাধ্যমে সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের যে কোন অনিয়ম, দুর্নীতির বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়। এ ক্ষেত্রে তথ্য দাতার নাম প্রকাশ করা হবে না বলেও জানান।

​আয়োজক সংগঠন ‘সাহসের বাতিঘর’-এর প্রতিনিধিরা জানান, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে কেবল আইনই যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিক সচেতনতা ও প্রতিবাদ। মানুষকে সাহস জোগাতে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতেই এই গণশপথ ও অভিযোগ বক্সের উদ্যোগ নেওয়া হয়েছে।

​এসময় উপস্থিত বক্তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, “সুন্দর ঘাটাইল গঠনে দুর্নীতির বিরুদ্ধে সাহস করে প্রতিবাদ করুন। আমাদের নীরবতা ভাঙার সময় এসেছে।” স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST