ঘাটাইল আধুনিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ ডিসেম্বর ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইল আধুনিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার

টাঙ্গাইল ঘাটাইলে আধুনিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।২৩ ডিসেম্বর (মঙ্গলবার) ঘাটাইল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়, ঘাটাইল এর ব্যবস্থাপনায় মধুপুর, গোপালপুর ও ঘাটাইল উপজেলা ভূমি অফিসের আওতাধীন ৪৫ জন কর্মকর্তা/কর্মচারীর অংশগ্রহণে আধুনিক ভূমি ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও সচিব এ.জে.এম সালাউদ্দিন নাগরী। কোর্সটির পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), টাঙ্গাইল মোহাম্মদ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

কোর্সের বিভিন্ন সেশনে বক্তা হিসেবে সংযুক্ত ছিলেন মো: রেজাউল কবীর, সদস্য (অতিরিক্ত সচিব), ভূমি সংস্কার বোর্ড, মো: আজিজুর রহমান, চেয়ারম্যানের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), ভূমি সংস্কার বোর্ড এবং মোজাদ্দেদ কাওসার, প্রজেক্ট ম্যানেজার (মিউটেশন), ভূমি অটোমেশন প্রকল্প।

প্রশিক্ষণের বিভিন্ন সেশনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩, ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩, মিউটেশন সিস্টেম ২.১ এ নামজারি প্রস্তাব প্রেরণের পদ্ধতি, DLRMS বা ই-পর্চা সিস্টেমে আগত খতিয়ান সংশোধনের পদ্ধতি, ভূমি সংস্কার বোর্ডের কার্যক্রম এবং ভূমিসেবা সংক্রান্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST