নিউজ এডিটর
১৫ অক্টোবর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিএ নায়িকা মাহি ও রাকিব ডিভোর্সের পর ফের এক ছাঁদের নিচে

বিনোদন ডেস্কঃ গেল দুই-এক বছরে মাহিয়া মাহি আলোচনার টেবিল যতটুকু দখল করেছেন সেটুকু ব্যক্তিগত জীবনের জোরে। এবারও রিয়েল লাইফ নিয়ে আলোচনায়। গুঞ্জন উঠেছে স্বামী রাকিব সরকারের সঙ্গে মিলে গেছেন তিনি। সামাজিক মাধ্যমে প্রাক্তন স্বামীর সঙ্গে মিলে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে দুটি ছবি থেকে। সেখানে স্বামী সন্তানের সঙ্গে দেখা গেছে তাকে। ছবিটি মাহি নিজেই প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, মাশাল্লাহ। একই ছবি প্রকাশ করেছেন রাকিবও। তিনি লিখেছেন, সোয়াইব, সাইয়ারা, ফারিশ ও আমরা এক ফ্রেমে। ছবি দুটি প্রকাশের পর থেকেই গুঞ্জন সামাজিক মাধ্যমে। তবে কি রাকিব সরকারের সঙ্গে ফের মিলে গেলেন মাহি— প্রশ্ন উঁকি দিচ্ছে নেটাগরিকদের মাথায়। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ কেউ কেউ মাহির সঙ্গে স্বামী–সন্তানের স্থিরচিত্র দেখে ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন অভিনন্দনও। এদিকে মাহি-রাকিবের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবনতি হয়েছে। তবে এ নিয়ে মাহি-রাকিবের মন্তব্য পাওয়া যায়নি। এর আগে মাহি নিজেই ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন রাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। শুরুতে চুপ থাকলেও পরে রাকিবও নিশ্চিত করেছিলেন এর সত্যতা। এ ঘটনা গেল বছরের মাঝামাঝির। এক বছর ফের তাদের এক হওয়ার আভাসে তাই অনেকেই নড়েচড়ে উঠেছেন। বেশ কিছুদিন হলো যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন মাহি। অনেকের ধারণা ট্রাম্পের দেশে থিতু হওয়া লক্ষ্য তার। অন্যদিকে রাকিব সরকার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পট পরিবর্তনের পর থেকেই আছেন আড়ালে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST