জাফলংয়ের পাথর ও পাহাড় খেকো শ্রমিক লীগ সভাপতি সন্ত্রাসী সমেদ কারাগারে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ জুন ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলংয়ের পাথর ও পাহাড় খেকো শ্রমিক লীগ সভাপতি সন্ত্রাসী সমেদ কারাগারে

জাফলংয়ের পাথর ও পাহাড় খেকো শ্রমিক লীগ সভাপতি সন্ত্রাসী সমেদ কারাগারে
অভিযোগ বার্তা ডেস্কঃ

সিলেটের জাফলং পর্যটন এলাকার ত্রাস হিসাবে পরিচিত, ইসিও এলাকার বালু-পাথর লুটপাটের খলনায়ক একাধিক মামলা এজাহার ভুক্ত আসামী স্থানীয় জাফলং ট্রাক শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি সমেদকে অবশেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। জাফলং এলাকার বালু-পাথর লুটপাটের সাথে জড়িত শ্রমিকলীগ সভাপতি সমেদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। গতকাল বুধবার সিলেট আদালতে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা একটি মামলায় জামিন নিতে আসলে আদালত সমেদের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। আলোচিত শ্রমিকলীগ সভাপতি সমেদ মিয়া জাফলং এলাকার নয়াবস্তি গ্রামের মৃত মন্তসির আলী উরফে পাখি মিয়ার ছেলে।

বিগত আওয়ামী লীগ সরকারে শাসন আমলে আওয়ামী লীগের ছত্রছায়ায় এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি পদকে ব্যবহার করে পুরো জাফলং এলাকায় ত্রাসের রাজত্ব কয়েম করে সমেদসহ তার বাহিনী। চুন থেকে পান হলে নিরিহ শ্রমিকদের উপর চালাতো হামলা- নির্যাতন, নিপীড়ন। প্রশাসনকে জিম্মী করে রাস্তায় ট্রাক দিয়ে ব্যরিকেড বসিয়ে দিতো সমেদ। ফলে তাকে কোন অপরাধের কারণে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপরদিকে শ্রমিকলীগ নেতা পরিচয়ে সমেদ সাবেক মন্ত্রী ইমরান আহমদের আস্তাভাজন হয়ে উঠে। যার ফলে আওয়ামী লীগের দলীয় ক্ষমতার প্রভাবে ট্রাক-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সে সভাপতি হয়ে যায়। এ সময় তার বিরুদ্ধে ভুয়া ভোটার তৈরী করে নির্বাচনে কারচুপির অভিযোগ উঠলেও কোন কিছুই তাকে ধমিয়ে রাখতে পারেনি। বিগত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পঠ পরিবর্তন হলে জাফলং এলাকায় সমেদকে সঙ্গে নিয়ে স্থানীয় বিএনপি নেতারা জাফলং এলাকায় ব্যাপক আকারে বালু-পাথর লুটপাট চালায়। বিএনপি নেতাদের শেল্টারে জাফলং এলাকার বালু-পাথর লুটপাট এখন পর্যন্ত ঠিকই চালিয়ে আসছিলো সমেদসহ তার বাহিনী। এক কথায় সমেদ বাহিনী ছিলো অপ্রতিরোধ্য বিগত সরকারের শাসন আমলে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যায়ের সামনে বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম একটি জনসভা করতে গেলে সেই জনসভার মঞ্চ ভেঙ্গে দিয়েছিলো এই সমেদ বাহিনী।

পট পরিবর্তনের ৫ আগষ্টের পরে এ ঘটনায় গোয়াইনঘাট থানায় বিএনপির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হলেই সেই মামলার এজাহার ভুক্ত আসামী করা হয় শ্রমিকলীগ সভাপতি সমেদ মিয়াকে। মামলার পরও স্থানীয় বিএনপি নেতাদের শেল্টারে পুলিশের ধরাছোঁয়ার বাহিরে ছিলো এই সমেদ মিয়া। স্থানীয়রা জানান,শ্রমিক সংগঠনের নেতা হওয়ায় সমেদ বাহিনী ছিলো জাফলংয়ে এলাকায় এক আতঙ্কের নাম। তার শেল্টারদাতা হচ্ছেন বিএনপি থেকে বহিস্কৃত নেতা রফিকুল ইসলাম শাহপরাণ। তিনি দল থেকে বহিস্কৃত হলেও তার মদদেই মূলত জাফলং লুটের খলনায়ক হয়ে উঠে সমেদ মিয়া। তারা সঙ্গবদ্ধ ভাবেই নিয়ন্ত্রণ করে জাফলং এলাকার পাথর রাজ্য ও চোরাচালান সিন্ডিকেট।

সূত্রমতে বিগত বছরে ৫ আগষ্টের পর থেকে জাফলং এলাকায় প্রায় ৩শত কোটি টাকার বালু-পাথর লুটপাট হয়েছে। যার আনুমানিক মূল্য ২শত কোটি টাকা। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন ভুমি কর্মকর্তা ১৮ আগস্ট গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। গত বছরের ১৪ অক্টোবর জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর তোলা বন্ধে টাস্কফোর্সের অভিযান চালায় পরে পাথর লুটপাটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর পৃথক দুইটি মামলা দায়ের করে। মামলায় মোট আসামি করা হয়েছিলো ১১৪ জনকে।দুই মামলাই আসামি করা হয় শ্রমিকলীগ সভাপতি সমেদ মিয়াকে। থানা পুলিশের বিট অফিসারও তার কাছে অসহায় ছিলেন। জাফলং এলাকার পরিবেশ বিধ্বংসী এই ধ্বংসজজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন যে কয়েকজন তার মধ্যে সমেদ মিয়া উল্লেখ যোগ্য। সম্প্রতি জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটকের ঘটনায় ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই মামলায় আসামী শ্রমিকলীগ সভাপতি সমেদ মিয়া। পুলিশের সূত্রমতে সমেদ মিয়া এখন পর্যন্ত ৫টি মামলার এজাহার ভুক্ত আসামী তার আটকের খবরে সাধারণ ট্রাক ড্রাইভার ও এলাকাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১১

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১২

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৩

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৪

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৫

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৬

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৭

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

১৮

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

১৯

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

২০

Design & Developed by BD IT HOST