নিউজ এডিটর
২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি , জামালপুরঃ গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় জামালপুর সদরের নরুন্দি বাজার এলাকা থেকে প্রায় ৯০০ কেজি বা ২২.৫ মণ ঘোড়ার মাংস, জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার, ২৩ আগস্ট ২০২৬, সকালে এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমন হোসেন। এসময় উপস্থিত ছিলেন জামালপুর সদরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে পার্শ্ববর্তী তুলশীরচর ইউনিয়ন থেকে ১৩ বস্তা মাংস নিয়ে একটি পিকআপ নরুন্দির মিরাপুর ঘাট এলাকায় আসে। গাড়ি থেকে বস্তা নামানোর সময় মাংস থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পিকআপটি আটক করে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি জব্দ করে। তল্লাশি করে পিকআপে থাকা ১৩ বস্তা থেকে দুর্গন্ধযুক্ত ঘোড়ার মাংস উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাংসগুলো ঢাকায় নিয়ে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রায় ঘোষণা করা হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, ১.জুয়েল (৪০) – সরিষাবাড়ী, সাইঞ্চারপাড় – ২.শহীদ মিয়া (৪০) – টাঙ্গাইল, গোপালপুর, ডোবাকান্দি – ৩. আলফাজ মিয়া (৪৫) – টাঙ্গাইল, গোপালপুর, চরদোবাকান্দি – ৪.হুমায়ুন (৪৭)- টাঙ্গাইল, মধুপুর, শোলাকুড়ি – ৫. রাসেল মিয়া (৩০) – শরীয়তপুর, জাজিরা, বাটকুল। আদালত ব্যবসার সাথে সরাসরি জড়িত ৩ জনকে, ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, এবং গাড়ির চালক ও হেলপারকে, ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, প্রদান করেন। একইসাথে সকল অভিযুক্তকে, মোট ১,১০,০০০/- এক লক্ষ দশ হাজার টাকা অর্থদণ্ড, আরোপ করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। অভিযান শেষে জব্দকৃত ৯০ কেজি ঘোড়ার মাংস বিধি মোতাবেক মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও প্রতারণামূলকভাবে খাদ্য পণ্য বিক্রির এই অপচেষ্টা কিছুতেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST