নিউজ এডিটর
১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

কামাল উদ্দিন চট্টগ্রাম থেকেঃ জমির কাগজপত্র জালিয়াতি, একাধিক মিথ্যা মামলা এবং দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি ও মারধরের অভিযোগ এনে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের উত্তর হরিণা মেহের আলী সিকদার পাড়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোঃ এহসানুল হক। তিনি মৃত আমির আহমদ মাস্টারের ছেলে এবং আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। সংবাদ সম্মেলনে মোঃ এহসানুল হক অভিযোগ করেন, তাদের পারিবারিক মৌরসী ও যৌথ মালিকানাধীন স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর আধুনগর ইউনিয়নের হাসান মেম্বার গং, প্রকাশ লেংগ্যা হাসান ওরফে ডাকাত হাসান, অবৈধভাবে দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এ উদ্দেশ্যে অভিযুক্তরা জমির কাগজপত্র জাল-জালিয়াতি করে একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে তার পরিবারকে হয়রানি করছে। তিনি বলেন, গত ১৯ মার্চ ২০২৪ ইং তারিখ থেকে অদ্যাবধি অভিযুক্তরা প্রতিনিয়ত হুমকি-ধমকি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পুরো পরিবারকে জিম্মি করে রেখেছে। এতে করে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় তিনি লোহাগাড়া থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। এর মধ্যে রয়েছে—১৯/০৩/২০২৪ ইং তারিখে জিডি নং ৮৭৭ এবং ০৪/০৫/২০২৫ ইং তারিখে জিডি নং ২৬৪। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে একাধিক সি.আর মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য—সি.আর মামলা নং ১৭৮/২৪, দায়ের তারিখ ২৭/০৫/২০২৪, ১৯/০৫/২০২৪, ০৭/১০/২০২৪, ০৪/০৯/২০২৪ এবং ১৯/১১/২০২৪। মামলাগুলো বর্তমানে সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে মোঃ এহসানুল হক বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, লোহাগাড়া থানা, সাতকানিয়া দেওয়ানি আদালত এবং চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ও স্থায়ী প্রতিকার পাওয়া যায়নি। এ অবস্থায় তিনি দেশের গণমাধ্যমকর্মী, প্রশাসন এবং বিজ্ঞ আদালতের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত লেংগ্যা হাসান ওরফে ডাকাত হাসান গংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তার পরিবারকে রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST