তামিমের ঝড়ে উড়ে গেলো রাজশাহী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তামিমের ঝড়ে উড়ে গেলো রাজশাহী

স্পোর্টস ডেস্কঃ

মিরপুরে আগের দুই ম্যাচে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তামিম ইকবাল। তবে ভেন্যু পরিবর্তনের মাধ্যমেই যেন গর্জে তার ব্যাট। সিলেটে গিয়ে স্বরূপে ফিরেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। তাতে দলও পেয়েছে দারুণ এক জয়। দুর্বার রাজশাহীকে ফের হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তামিমের দল।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে রাজশাহী। জবাবে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে বরিশাল।

প্রায় সাত মাস বিরতির পর কিছুদিন আগে জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম। চার ম্যাচ খেলে দুটি ফিফটি আদায় করেন, যেখানে রয়েছে একটি ৯১ রানের ইনিংস। এরপর বিপিএলের ম্যাচে মিরপুরে খুব একটা সুবিধা না করতে পারলেও সিলেটে ঠিকই জ্বলে উঠলেন তিনি। খেলেন হার না মানা ৮৬ রানের ইনিংস। ৪৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ১১টি চার ও ৩টি ছক্কায়।

আগের দুই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেছিলেন তামিম। দুই ম্যাচেই ব্যর্থ হওয়ায় এদিন শান্তকে বাদ একাদশ সাজায় দলটি। তামিমের সঙ্গে এদিন ওপেনিংয়ে নামেন উইকেটরক্ষক-ব্যাটার প্রিতম কুমার। তবে ব্যর্থ হয়েছেন তিনিও। মোহর শেখ অন্তরের বলে বোল্ড হয়ে যান তিনি।

কাইল মেয়ার্স অবশ্য কিছুটা সঙ্গ দিয়েছেন তামিমকে। দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন এ দুই ব্যাটার। ব্যক্তিগত ২৪ রানে মেয়ার্সের বিদায়ের পর তামিমের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয়। তাতে জয়ের ভিত পেয়ে যায় দলটি। এরপর মুশফিকের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তামিম। ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মুশফিক।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর প্রায় সব ব্যাটারই সেট হয়েছিলেন। তবে ইনিংস সে অর্থে লম্বা করতে পারেননি কেউই। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক এনামুল হক বিজয়। কিন্তু বল খেলেছেন ৩৫টি। মূলত তার ধীর গতির ইনিংসই পিছিয়ে দেয় রাজশাহীকে। তাতে স্কোরবোর্ডে সন্তোষজনক পুঁজি মিলেনি দলটির।

তরুণ ব্যাটার জিসান আলম ২৭ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৩৮ রান। ইয়াসির আলী খেলেছেন ২৩ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রানের ইনিংস। এছাড়া ২২ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। বরিশালের পক্ষে ২০ রানের খরচায় ২টি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১০

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১১

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১২

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৩

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৫

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৬

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৯

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

২০

Design & Developed by BD IT HOST