নিউজ এডিটর
২৭ জুন ২০২৬, ২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়কে রুখতে পারলো না অভিষেক শর্মার ঝড়ো ফিফটি, বাঁচাতে পারল না ভারতকে দলগত নৈপুণ্যে ৩৪ রানের দাপুটে জয় তুলে নিল আয়ারল্যান্ড। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল আগুনঝরা। অভিষেক শর্মা মাত্র ২০ বলে ফিফটি করে ম্যাচকে ভারতের নিয়ন্ত্রণে এনে দিয়েছিলেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। পাওয়ার প্লেতে ভারত খুব সহজেই রান তুলছিল। মনে হচ্ছিল ম্যাচ দ্রুত ভারতের হাতেই চলে যাবে। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকে। সঞ্জু স্যামসন মাত্র ৫ রান করে আউট হন। ইশান কিশান ও শ্রেয়াস আইয়ার চরম ব্যর্থ হন। বিশেষ করে আইয়ারের ধীরগতির ৩ রান ভারতের ওপর চাপ বাড়িয়ে দেয়। অভিষেক শর্মা আউট হওয়ার পর ভারতের ব্যাটিং একেবারে ভেঙে পড়ে। তিলক ভার্মা ১৯ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। শিভম দুবে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। ১৪ বলে ২৫ রানের ইনিংসে তিনি ম্যাচে ফেরার আশা জাগিয়েছিলেন। কিন্তু তাঁর আউট হওয়ার পরই ভারতের শেষ আশা নিভে যায়। আজ আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ম্যাট হলার্ড। চার ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নিয়ে তিনি ভারতের মিডল অর্ডারকে ধসিয়ে দেন জাই মুনদ্রাও অসাধারণ নিয়ন্ত্রিত বোলিং করেন। তিনি দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে ভারতের প্রত্যাবর্তনের পথ বন্ধ করে দেন। এছাড়া ম্যাথিউ হামফ্রিজ শেষদিকে গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন।ভারতের সবচেয়ে বড় সমস্যা ছিল পার্টনারশিপ গড়তে না পারা। একমাত্র অভিষেক ছাড়া আর কোনো ব্যাটার ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি। টপ অর্ডারের ব্যর্থতা, মিডল অর্ডারের অস্থিরতা এবং প্রয়োজনের সময় বড় শট খেলতে না পারার কারণেই আজ ম্যাচ হাতছাড়া হয়েছে ভারতের। অন্যদিকে আয়ারল্যান্ড দল হিসেবে অনেক বেশি সংগঠিত ক্রিকেট খেলেছে। ব্যাটিংয়ে মাঝের ওভারে ঘুরে দাঁড়ানো, শেষদিকে দ্রুত রান তোলা এবং পরে পরিকল্পিত বোলিং—সব মিলিয়ে তারা পুরো ম্যাচেই আত্মবিশ্বাসী ছিল, বিশেষ করে ফিল্ডিং ও ক্যাচিংয়ে আইরিশদের তীক্ষ্ণতা চোখে পড়ার মতো ছিল। সব মিলিয়ে এটি ছিল আয়ারল্যান্ডের জন্য স্মরণীয় এক জয় এবং ভারতের জন্য বড় সতর্কবার্তা। টি-টোয়েন্টিতে ছোট দল বলে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ আর নেই—বেলফাস্টে সেই বাস্তবতাই আবারও স্পষ্ট হয়ে গেল
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST