দুপুরে বিয়ে বিকালে মৃত্যু, বর-কনেসহ নিভে গেলো ১৪ প্রাণ - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫১
ইফতারের সময়: ৬:১০
নিউজ এডিটর
১৩ মার্চ ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুপুরে বিয়ে বিকালে মৃত্যু, বর-কনেসহ নিভে গেলো ১৪ প্রাণ

খুলনা প্রতিনিধিঃ

একদিন আগেও যে বাড়িতে বাজছিলো বিয়ের সানাই, হাসি–আনন্দে মুখর ছিলো আঙিনা—মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই বাড়িতেই এখন বুকফাটা আর্তনাদ। আনন্দের আলো নিভে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নতুন জীবনের স্বপ্ন নিয়ে কনের বাড়ি খুলনার কয়রা থেকে বরের বাড়ি মোংলার উদ্দেশে রওনা হয়েছিলো বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস। কিন্তু সেই স্বপ্নের যাত্রা পৌঁছাতে পারেনি গন্তব্যে। বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় ঘাতক বাসের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারান বর–কনেসহ অন্তত ১৪ জন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলার নাকশা এলাকায় মার্জিয়া আক্তার মিতুর সঙ্গে মোংলার আহাদুর রহমান সাব্বিরের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর লাল শাড়ি ও হাতে মেহেদির রঙ নিয়ে নতুন জীবনের স্বপ্নে শ্বশুরবাড়ির পথে রওনা দেন নববধূ। মাইক্রোবাসটিতে ছিলেন কনের ছোট বোন, নানী ও দাদিসহ পরিবারের সদস্যরা। অন্যদিকে বরের বাবা আবদুর রাজ্জাক, ভাই–ভাবি, ভাতিজা–ভাতিজি, বোন ও বোনের স্বামীসহ স্বজনরা যাচ্ছিলেন মোংলার উদ্দেশে।

কিন্তু বিকাল চারটার দিকে খুলনা–মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় মাঝপথে নৌবাহিনীর একটি বাসের ধাক্কায় মুহূর্তেই থেমে যায় বর—কনেসহ অন্তত ১৪ প্রাণ। নববধূ মার্জিয়ার পরনে তখন লাল শাড়ি, হাতে তাজা মেহেদির রঙ। বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই কান্নায় ভারী হয়ে ওঠে। লাল শাড়ি জড়িয়েই মার্জিয়ার মরদেহ নেওয়া হয় মর্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলের লো‌ভে ভয়ঙ্কর মাদক বহন কর‌ছিল যুবতী!

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী পেল ৫শ পরিবার

গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা

ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার 

ঢাকাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, স্কুলছাত্রসহ নিহত ৩

দুপুরে বিয়ে বিকালে মৃত্যু, বর-কনেসহ নিভে গেলো ১৪ প্রাণ

১০

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

১১

প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি!

১২

পদ্মা নদীতে ডুবে যাওয়া লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

১৩

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

১৪

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

১৭

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

১৮

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

১৯

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

২০

Design & Developed by BD IT HOST