দুর্গাপুরে রাতে অবৈধ পুকুর খনন বিরোধী অভিযান: আটক-১, লাখ টাকা জরিমানা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ মে ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে রাতে অবৈধ পুকুর খনন বিরোধী অভিযান: আটক-১, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফসলি জমির মাটি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার (০৪ মে ২০২৬) দিবাগত রাত ১১টার দিকে ৫নং ঝালুকা ইউনিয়নের গৌরিহার পশ্চিমপাড়ায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।অভিযান সূত্রে জানা যায়, কতিপয় অসাধু ব্যক্তি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গৌরিহার পশ্চিমপাড়া এলাকায় অবৈধভাবে পুকুর খনন করছিল এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ‘কাঁকড়া’ গাড়িতে করে সেই মাটি বিভিন্ন স্থানে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে মাটি পরিবহনরত অবস্থায় দুটি কাঁকড়া গাড়ি হাতেনাতে জব্দ করা হয় এবং আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও দুটি ব্যাটারি নিষ্ক্রিয় করে দেওয়া হয়।আইনী দণ্ড:বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে আটক ব্যক্তিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে প্রশাসনের এই কঠোর নজরদারি এবং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১০

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১১

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১২

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৩

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৪

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৫

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৬

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৮

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১৯

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

২০

Design & Developed by BD IT HOST