নিউজ এডিটর
১৬ জানুয়ারী ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধলেশ্বরী নদীর মাটি হরিলুট, হুমকিতে জনপদ ও শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন এখন মাটি খেকোদের দখলে। প্রতিদিন রাত-দিন সমানতালে চলছে ধলেশ্বরী নদীর মাটি কাটার মহোৎসব। সাভার,জালসুকাসহ বরাইদ ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ড্রেজার এবং মাহিন্দ্র ট্রাক্টর ব্যবহার করে নদীর মাটি লুটে নিচ্ছে একটি শক্তিশালী চক্র। অনুসন্ধানে এবং স্থানীয়দের অভিযোগে জানা গেছে, এই মাটি বিক্রির বিশাল বাণিজ্যের পেছনে কলকাঠি নাড়ছেন ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার রমজান। অভিযোগ উঠেছে,বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন,যারা প্রশাসনের তোয়াক্কা না করেই নদী থেকে বিপুল পরিমাণ মাটি তুলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। ভৌগোলিক অবস্থানের সুযোগ নিচ্ছে এই মাটি খেকোরা । এলাকাটি সাটুরিয়া,দৌলতপুর এবং নাগরপুর উপজেলার সীমান্তবর্তী হওয়ায় এক উপজেলার প্রশাসন অভিযান চালাতে চাইলে তারা সীমানা জটিলতার ফায়দা নেয়। ফলে কোনো বাধাই মানছে না তারা।মাটি লুটের ভয়াবহ পরিণাম নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মানুষ। বর্ষা মৌসুমে নদী ভাঙন এই এলাকার নিত্যদিনের সঙ্গী। এভাবে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে আগামী বর্ষায় নদী ভাঙন আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো,যে স্থান থেকে মাটি কাটা হচ্ছে, তার ঠিক পাশেই রয়েছে একটি মসজিদ এবং একটি বিদ্যালয়। নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে এই ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান দুটি। স্থানীয় বাসিন্দারা চরম ক্ষুব্ধ হলেও প্রভাবশালীদের ভয়ে সরাসরি কথা বলতে সাহস পাচ্ছেন না। তাদের দাবি,এভাবে মাটি লুট চলতে থাকলে ভিটেমাটি হারিয়ে পথে বসতে হবে শত শত পরিবারকে। এলাকাবাসীর একটাই চাওয়া—প্রশাসন যেন অতি দ্রুত এই অবৈধ মাটি কাটা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং ধলেশ্বরী নদী ও নদী তীরবর্তী জনপদকে রক্ষা করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১০

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১১

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১২

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৩

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১৬

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১৭

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৮

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১৯

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

২০

Design & Developed by BD IT HOST