নিউজ এডিটর
২৯ জুলাই ২০২৫, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় হত্যা মামলায় এক শিশুকে দশ বছর আটকাদেশ

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার সাপাহার থানার পিছলডাঙ্গা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে আছাড় মেরে হত্যার দায়ে সুমন (ছদ্মনাম), নামে ১৬ বছর বয়সী এক শিশুকে দশ বছর আটকাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নওগাঁ শিশু আদালত-২ এর বিচারক ও জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। বর্তমানে ২৭ বছর বয়সী এই অভিযুক্তকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৭ জুন বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলার সাপাহার থানার বিদ্যানন্দী গ্রামের বিননকান্দেরা মাঠে পাওনা টাকা নিয়ে ঝগড়ায় জড়ান কুদরত আলী ও সুমন। ঝগড়ার এক পর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে কুদরতকে পাজাকোলা করে আছাড় মেরে ফেলে। এতে কুদরত মারাত্মক আহত হন।তাকে দ্রুত সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুদরতকে মৃত ঘোষণা করেন। মৃত কুদরতের পিতা মোজাফ্ফর সাপাহার থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত মামলায় মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সকল প্রমাণ-সাক্ষ্যের ভিত্তিতে বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন এবং আজ অভিযুক্ত সুমনের উপস্থিতিতে দশ বছরের আটকাদেশের রায় প্রদান করেন।যেহেতু বর্তমানে সুমনের বয়স ২৭, তাই তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি রেজাউল করিম। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন। এসময়আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানিয়েছেন,তারা উচ্চ আদালতে আপিল করবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST