নিউজ এডিটর
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারীর উপর চেতনানাশক প্রয়োগের চেষ্টা আটক ১

সাটুরিয়া প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এক নারীর ওপর চেতনানাশক পদার্থ প্রয়োগের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক নারী ব্রিজ অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয় আরেক মহিলা তার সামনে এসে দাঁড়ান এবং একপর্যায়ে ভিকটিমের নাকের সামনে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি সম্পূর্ণ অজ্ঞান না হলেও শরীর ও মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। এ সময় ভিকটিমের সঙ্গে থাকা কয়েকজন নারী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত মহিলা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন। স্থানীয়দের ধারণা, ভিকটিমের গলায় থাকা স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ চেষ্টা করা হয়েছিল। তবে সচেতন নাগরিকদের দ্রুত পদক্ষেপে কোনো মূল্যবান সামগ্রী খোয়া যায়নি। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST