নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৪, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ দলের সমর্থন হারাতে যাচ্ছেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্কঃ শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড ইস্যুতে কানাডা ও ভারতের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে চলমান এই সংকটের শেষটা ঠিক কোথায় গিয়ে পৌঁছায় তা অনুমান করা সহজ নয়। কানাডায় আগামী বছরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এতে জাস্টিন ট্রুডো যদি আবারও নির্বাচনে জেতেন, তাহলে ভারত সম্পর্কে তার অবস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। তবে এরই মধ্যে জাস্টিন ট্রুডোকে নিয়ে দুঃসংবাদ পাওয়া যাচ্ছে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ দল লিবারেল পার্টির আইনপ্রণেতাদের তোপের মুখে রয়েছেন ট্রুডো। দলের বেশ কয়েকজন নেতা ইতোমধ্যে ট্রুডোর পদত্যাগ চেয়েছেন, দিয়েছেন আল্টিমেটাম। বুধবার (২৩ অক্টোবর) রুদ্ধদ্বার বৈঠকে দলের নেতারা ট্রুডোকে আল্টিমেটাম দিয়েছেন যে আগামী সপ্তাহের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে, নাহলে পার্লামেন্টে বিদ্রোহের মুখোমুখি হতে হবে। গার্ডিয়ান বলছে, জাস্টিন ট্রুডো গতকাল অন্তত ২০ জন এমপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানেই ট্রুডোকে আল্টিমেটাম দেওয়া হয় যে তিনি যেন আগামী নির্বাচন আসার আগেই দলীয় প্রধানের পদ ছাড়েন। এ ছাড়া দুই ডজন এমপি এক চিঠিতে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ট্রুডোকে পদত্যাগ করার কথা বলেছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন। এই সময়ে জাস্টিন ট্রুডো তার জনপ্রিয়তা ব্যাপকভাবে হারিয়েছেন। সেইসঙ্গে নিজ দলেই তার পদত্যাগের ডাক উঠেছে যেন আগামী নির্বাচনে একটি বিব্রতকর পরাজয় এড়ানো যায়। দলের নেতারা আশঙ্কা করছেন, ট্রুডো পদ না ছাড়লে নির্বাচনে তাদের দল তৃতীয় অবস্থানে চলে যাবে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১০

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১১

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১২

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৩

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৪

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৫

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৬

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৭

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৯

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

২০

Design & Developed by BD IT HOST