নেপাল কে হারিয়ে এশিয়া কাপের সেমিতে এক পা বাংলাদেশের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপাল কে হারিয়ে এশিয়া কাপের সেমিতে এক পা বাংলাদেশের

 

স্পোর্টস ডেস্কঃ
আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে জুনিয়র টাইগাররা। এবার নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। টানা দুই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।

দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে নেপাল। জবাবে খেলতে নেমে ২৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন কালাম সিদ্দিকি। ২ বল খেলে ডাক খাওয়া এই ওপেনার লেগ বিফোরের ফাঁদে পড়েছেন।

কালাম দ্রুত ফিরলেও আরেক ওপেনার জাওয়াদ আবরার এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনে নামা তামিমকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন জাওয়াদ। ৬৫ বল ৫৯ রান করে এই ওপেনারের ফিরলেও ততক্ষণে শক্ত ভিত পায় বাংলাদেশ।সেই ভিতে দাঁড়িয়ে আরো একবার দলকে সহজ জয় এনে দিলেন তামিম। গত ম্যাচের সেঞ্চুরিয়ান আজ করেছেন অপরাজিত ফিফটি। মিডল অর্ডারে শিহাব জেমস-রিজন হোসেনরা দ্রুত ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের জয় নিশ্চিত করেছেন তামিম। শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থেকেছেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে নেপাল। দলীয় ফিফটির আগেই ৩ উইকেট হারানো নেপাল আর ঘুরে দাঁড়াতে পারেনি। ওপেনার আকাশ ত্রিপাঠি এক প্রান্ত আগলে রেখে ব্যাটিংয়ের চেষ্টা করলেও ৪৩ রানের বেশি করতে পারেননি।

তাছাড়া উত্তম মাগার ও আভিষেক তিওয়ারিরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই ফিরেছেন ব্যক্তিগত ২৯ রানে। তাতে দেড়শ ছোঁয়ার আগেই অলআউট হয় নেপাল।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন ফাহাদ, ইমন ও রিজন। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন রাফি, তামিম ও সাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১০

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১১

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১২

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৩

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১৪

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৫

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৬

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৭

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৮

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৯

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST