নিউজ এডিটর
৪ নভেম্বর ২০২৪, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় কূষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি নওগাঁ.কূষিই সমৃদ্ধি’ বিষয়কে সামনে রেখে কৃষিসম্পদ উন্নয়নে ২০২৪-২৫ অর্থ বছরে রবি আবাদ বৃদ্ধির নিমিত্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারবিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে নওগাঁর পত্নীতলা উপজেলা কৃষি অফিস।সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রসাশনের সহযোগিতায় কৃষি অফিসে প্রথম ধাপে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উদ্বোধন করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ একজন কৃষকে এক কেজি করে সরিষা বীজ, ১০ কজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।উদ্বোধক হিসেবে কৃষি উন্নয়নে কৃষকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জান মিলন।সভায় উপজেলা কৃষি অফিসার সোহারাব হোসেন জানান যে, কৃষি মন্ত্রণালয় এবং উপপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ৭৫২০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসল চাষের জন্য বরাদ্দ পাওয়া গেছে।এ সময় উপস্হিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু , অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ কৃষি দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী কৃষকরা এবং সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য, বরাদ্দকৃত কৃষি উপকরণ কৃষক সংখ্যার ভিত্তিতে পৌরসভা/ ইউনিয়নওয়ারী বিভাজন দেওয়া হবে এবং সংশ্লিষ্ট পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেম্বারগণ ও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের তালিকা প্রস্তুত করে পৌরসভা/ইউনিয়ন কমিটি কর্তৃক অনুমোদনপূর্বক আগামী ১৬/১০/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির নিকট প্রেরণ করতে হবে 
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST