নিউজ এডিটর
৩১ মার্চ ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথর খেকোদের লুটপাটে ধবংস কোম্পানীগঞ্জের শারফিন টিলা ৩০০ কোটি টাকার পাথর লুট

লাকী আক্তার,সিলেট ব্যুরোঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ঐতিহাসিক শারফিন (শাহ আরেফিন) টিলা এখন অস্তিত্ব সংকটে। এক সময় সবুজে ঘেরা এই টিলাটি বর্তমানে পাথর খেকোদের তাণ্ডবে বিশাল গর্ত আর বিরানভূমিতে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, গত কয়েক দিনে এই টিলা থেকে প্রায় ৩০০ কোটি টাকার পাথর লুট করা হয়েছে। স্থানীয়দের মতে, দুই বছর আগেও যেখানে যানবাহন নিয়ে ভক্তরা মাজারে যেতে পারতেন, এখন সেখানে কবরস্থান ও মসজিদ ছাড়া টিলার কোনো চিহ্নই অবশিষ্ট নেই। পরিবেশ অধিদপ্তর ২০০৯ সালেই এই টিলাটিকে ‘মরা কঙ্কাল’ হিসেবে অভিহিত করেছিল, কিন্তু দীর্ঘ কয়েক দশকেও এই ধ্বংসযজ্ঞ থামানো যায়নি। অনুসন্ধানে আরো জানা গেছে, চিকাডহর মৌজার ১৩৭ একর ভূমির এই টিলাটি রক্ষায় প্রশাসন গত দেড় বছরে অর্ধশতাধিক অভিযান চালালেও পাথর উত্তোলন বন্ধ করতে ব্যর্থ হয়েছে। উল্টো আভিযানিক দলের ওপর অন্তত ৯ বার হামলার ঘটনা ঘটেছে এবং একাধিকবার আসামি ছিনতাই করা হয়েছে। সর্বশেষ গত ২০ মার্চ পুলিশের কাছ থেকে দুর্ধর্ষ আসামি কালা মিয়াকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাথর উত্তোলনে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও চক্রের নাম উঠে এসেছে, যাদের মধ্যে বিএনপির উপজেলা সাবেক সভাপতি সাহাব উদ্দিন (যিনি পদ হারিয়েছেন), যুবলীগ নেতা ফয়জুর রহমান ও আওয়ামী লীগ নেতা হুশিয়ার আলীর অনুসারীরা রয়েছেন বলে অভিযোগ। এমনকি পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানার ১৩ জন পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়। প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি শারফিন টিলা রক্ষায় সেখানে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য আধা সরকারিপত্র (ডিও) দিয়েছেন এবং শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক কাসমির রেজা মনে করেন, কেবল অভিযান নয়, স্থায়ী কার্যকর উদ্যোগ ও গণসচেতনতা ছাড়া এই প্রাকৃতিক সম্পদ রক্ষা সম্ভব নয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া ও থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও মামলা হলেও মানুষের স্বভাবের পরিবর্তন ছাড়া এই ধ্বংসযজ্ঞ পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST